বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা :

ঢাকায় বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা 

  • আপডেট টাইম : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৩.১১ পিএম
  • ৩২০ বার পঠিত

 

ডেস্ক নিউজ :

বাংলা একাডেমির চেয়ারম্যান বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন নারী ও শিশু অধিকার বাস্তবায়নে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। প্রত্যেকে যার যার অবস্থান থেকে স্বীয় দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। নারী ও শিশুদের কল্যাণ ও সুরক্ষায় বিদ্যমান আইনের প্রয়োগ এবং প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করতে হবে। সুবিধাবঞ্চিত অসহায় নারী ও শিশুদের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

 

বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন’র উদ্যোগে ১৭ সেপ্টেম্বর  শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ২য় তলায় তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত “সুবিধা বঞ্চিত নারী ও শিশু অধিকার বাস্তবায়নে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন, নারী ও শিশুদের অধিকার সুনিশ্চিত করতে পরিবার থেকেই পারস্পরিক কল্যাণবোধ, মমতাবোধ ও সৌহার্দতা অপরিহার্য। ছেলে ও মেয়ে শিশু এবং নারীদের প্রতি বৈষম্যরোধে সচেতনতা বাড়াতে হবে। এক্ষেত্রে পিতা-মাতার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রত্যেক পিতা-মাতাকে তাদের সন্তানদের মানবিক গুণাবলিতে উজ্জীবিত করে গড়ে তুলতে হবে। তিনি নারী ও শিশু অধিকার বাস্তবায়নে সামাজিক আন্দোলনকে আরো জোরদার করার আহ্বান জানান।

 

বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, সংগঠনের ভাইস চেয়ারম্যান এস এম আজিজ ও ইঞ্জিনিয়ার আরফান চৌধুরী আপেল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ফারহানা ইয়াসমিন কুয়াশা, অভিনেতা মাসুদ পারভেজ গাঙ্গুয়া, মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী।

এতে আরও উপস্থিত ছিলেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ শহিদুল ইসলাম, মোঃ ফরিদ গাজী, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি সরদার এম এ মহিন, আঃ লতিফ আহমেদ, তোফায়েল আহমেদ, মোঃ ফেদাউর রহমান, মোঃ নাইম মেহেদী, রেহেনা লতা, হারুন অর রশিদ,তাইজ উদ্দিন,পারভেজ আহমেদ সহ বিভিন্ন সংগঠনে নেতৃবৃন্দ এই সময় বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com