মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

কারাগারে ছেলের সঙ্গে দেখা করতে এসে গাঁজাসহ বাবা আটক // Manobsomoy

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৬.০৫ পিএম
  • ৩২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছেলের সঙ্গে দেখা করতে এসে কারাফটকে গাঁজা ও গাঁজাসেবনের সামগ্রীসহ বাবাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কাশিমপুর কারা কমপ্লেক্সের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম গোলাম আক্তার (৫৪)। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর এলাকার মৃত নুরুল হকের ছেলে।

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক গণমাধ্যমকে জানান, আজ দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের একটি হত্যা মামলার আসামি হিসেবে বন্দী ছেলের সঙ্গে দেখা করতে যান গোলাম আক্তার। এ সময় কারাগারে প্রবেশের আগে প্রধান ফটকে আরপি চেকপোস্টে কর্মরত কারারক্ষী রাশেদুল ইসলাম নিয়ম অনুযায়ী গোলাম আক্তারের শরীর তল্লাশি করেন। পরে তার কাছ থেকে ৫ গ্রাম গাঁজা, ১০ গ্রাম টোব্যাকো তামাক মিক্সচার, একটি কলকি ও একটি কাঁচি উদ্ধার করা হয়। বিষয়টি কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা বিষয়টি কোনাবাড়ী থানার পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ গোলাম আক্তারকে আটক করে থানা হেফাজতে নেয়। উদ্ধার হওয়া মাদক ও সেবনের সামগ্রী জব্দ করে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক গোলাম আক্তার জানিয়েছেন, তার ছেলে সাইফুদ্দিন একটি হত্যা মামলার আসামি হিসেবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাই-সিকিউরিটি কারাগারে বন্দী রয়েছেন। তিনি ছেলের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে প্রবেশ করতে চেয়েছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com