বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা :

দৌলতখান উপজেলায় দলিল উদ্দীন খায়ের হাটে ট্রাক চাপায় মাওলানা আবুল খায়ের (৩৭) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ১০.৫৭ এএম
  • ৩৭১ বার পঠিত

 

চরফ‍্যাশন (ভোলা) প্রতিনিধি:
দৌলতখান উপজেলায় দলিল উদ্দীন খায়ের হাটে ট্রাক চাপায় মাওলানা আবুল খায়ের (৩৭) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৮ সেপ্টম্বর) সকাল ১০টায় দলিল উদ্দিন খায়ের হাট ক্লিনিক সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মাওলানা আবুল খায়ের বোরহানউদ্দীন উপজেলার বড়মানিকা ইউনিয়নের উত্তর কুড়ালিয়া ৪ নম্বর ওয়ার্ডের মাতাব্বর বাড়ির ক্বারী শামসল হক মিয়ার ছেলে । তিনি দৌলতখান উপজেলার চরপাতা আলিম মাদ্রাসার আরবী প্রভাষক ছিলেন। তার স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,নিহত খায়ের বোরহানউদ্দীন বাসা থেকে মোটর সাইকেলযোগে মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা দিলে দলিল উদ্দিন খায়ের হাট ক্লিনিক সংলগ্ন সড়কে পৌছালে বিপরীত দিকে আসা দ্রুত গতির একটি মালবাহী ট্রাকের চাপায় পড়ে যান। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দৌলতখান থানার সাব ইন্সপেক্টর ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত খায়েরের লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ ফেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com