মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

ভোলার লালমোহনে ৮ মামলার পলাতক আসামি কুখ্যাত ডাকাত বাবুল গ্রেফতর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৪.২৬ এএম
  • ৩৮৭ বার পঠিত

মোঃ মহিউদ্দিন,ভোলা সদর প্রতিনিধিঃ

অফিসার ইনচার্জ, লালমোহন থানা, ভোলার তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এনায়েত হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম লালমোহন থানাধীন লর্ড হাডিঞ্জ বাজার এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে (৩১ আগস্ট) মধ্যরাত আনুমানিক ০২.০০ ঘটিকার সময় লালমোহনে ৮ মামলার পলাতক আসামি কুখ্যাত ডাকাত বাবুলকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি একজন পেশাদার ডাকাত। সে দীর্ঘদিন যাবৎ লালমোন থানা এলাকাসহ বিভিন্ন থানা এলাকায় এবং ঢাকা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষীপুর জেলায় চুরি/ডাকাতি করে বেড়াত।তার একাধিক স্ত্রী রয়েছে।অপরাধ করে সে বিভিন্ন এলাকায় আত্নগোপন করে থাকত।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে, তন্মধ্যে ৩টি গ্রেফতারী পরোয়ানা লালমোহন থানায় রয়েছে।

জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি অপরাধের সত্যতা স্বীকার করে ডাকাতির সাথে জড়িত অন্যান্য পলাতকদের আসামিদের বিষয়ে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য প্রদান করে। তার দেওয়া তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে জড়িত ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের সনাক্ত করে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে লালমোহন থানার মামলা নং-০৭, তারিখ ০৫-০৬-২০২২ খ্রীঃ, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড মুলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com