বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা :

ইপিজেড এলাকায় মমতা মাতৃসদন থেকে চুরি হয়ে যাওয়া নবজাতক উদ্ধার ও মূল আসামী শিমু দাশসহ আটক-০৫

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ১.০৮ পিএম
  • ৩৭৪ বার পঠিত

 

নিজস্ব প্রতিনিধি  : 
আনোয়ারা বার খাইন এলাকা থেকে ভোর ৩ টার দিকে ইপিজেড‌ থানা পুলিশের অভিযানে মূল আসামি শিমু দাশ সহ ৫জনকে আটক করেছেন বলে জানিয়েছেন নবাগত ওসি আব্দুল করিম।
তিনি আরো বলেন, আজ মঙ্গলবার (৩০আগষ্ট) দুপুরে নগরীর ইপিজেড থানা এক প্রেসব্রিফিংয়ে বন্দরটিলাস্থ মমতা মাতৃসদন থেকে নবজাতক চুরির ঘটনা প্রসঙ্গ বলেন, মূল আসামি শিমু দাশ (শিমু মল্লিক) দীর্ঘদিন ধরে নিঃসন্তান হয়ে পরিবারের মাধ্যমে নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছেন,তা পরিবারের সদস্যদের খুশি করতেই মমতার অফিসার মোঃ মোর্শেদ আলমের সহায়তা পরিকল্পনা করে একদিনের নবজাতক চুরির ঘটনা ঘটিয়েছে।
এতে তার স্বামী রিমল মল্লিক ও মমতার অফিসার মোঃ মোর্শেদ আলম, সহকারী মোঃ সেলিম, মোঃ আবুল কাশেমসহ আরো ২/৩জন লোক এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ/এজাহার দায়ের করেন নবজাতক শিশুর পিতা মোঃ শহিদুল ইসলাম (২৯)। মামলার সূত্রে জানা গেছে, প্রধান আসামি শিমু দাশ, স্বামী রিমল মল্লিক এর গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার পূর্ব বারখাইন এলাকায়। এদিকে বাদী(শিশুর) পিতা শহিদুল ইসলাম এর গ্রামের বাড়ি ও আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নে।
এদিকে অপর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তথ্য দিয়ে এডিসি বন্দর জোন বলেছেন, মমতার স্টাফদের সহায়তা প্রচুর অর্থের বিনিময়ে ঐ শিশুকে চুরি করে আনোয়ারা উপজেলার পূর্ব বারখাইন এলাকায় নিয়ে নিজের সন্তান হিসেবে পরিচিত করে মূল আসামি শিমু দাশ তার শ্বাশুড়ি কে খবর দেয়।
এব্যাপারে মমতার সিনিয়র সহ- পরিচালক মিসেস স্বপ্না তালুকদার বলেন, আমি খবর পেয়ে থানায় এসে মূল বিষয়টি জেনেছি। পুলিশ জানায় তার অফিসের স্টাফদের সহায়তা এই চুরির ঘটনা ঘটেছে। তিনি বলেন,কেউ অন্যায় করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
বাদী শহিদুল ইসলাম বলেছেন, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সহ কঠোর শাস্তির দাবি জানান।
ইপিজেড থানার ওসি আব্দুল করিম বলেন, থানার সংগীয় ফোর্স সহ দীর্ঘ ৩৫ঘন্টা অভিযানে মূল আসামি শিমু দাশ সহ ৫ সন্দেহজনক আসামিদের আটক করে মামলা নং ২৯/২৯,২০২২ইং দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। শিশু কে তার পরিবারের সদস্যদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com