বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা :

নার্স সেজে মমতা মাতৃসদন থেকে এক নবজাতক শিশু নিয়ে পালিয়েছে সূন্দরী ললনা: উদ্ধারের চেষ্টা পুলিশের

  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ৭.৪৫ এএম
  • ৩৪৩ বার পঠিত

বিশেষ প্রতিবেদন::সোমবার, ২৯ অগাস্ট

নগরীর বন্দরটিলা এলাকায় মমতা মাতৃসনদ হাসপাতালের শিশু ইউনিট
থেকে নবজাতক শিশু চুরির ঘটনা ঘটেছে।
গতকাল ২৮ আগস্ট রবিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানান শিশু র বাবা।
শিশু চুরির ব্যাপারে শহিদুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,গত ২৭ আগস্ট‌ শনিবার সকাল ১০টার দিকে আমি আমার স্ত্রীকে মমতা মাতৃসদন মমতা ক্লিনিক হাসপাতালে ভর্তি করাই এর পরপরেই দুপুরের দিকে আমার স্ত্রীর কোলজুড়ে আসে ছেলে সন্তান। বিকেল ৩টার দিকে অজ্ঞাত এক মহিলা ক্লিনিকে আসেন চট্টগ্রাম মেডিকেলের নার্স পরিচয় দেন এবং টিকা দেয়ার কথা বলে নবজাতককে নিয়ে উধাও হয়ে যান।

তিনি বলেন, নবজাতক শিশুর চুরির ঘটনায় ক্লিনিকের কেউ জড়িত আছেন, কিনা তা সিসিটিভির ফুটেজ বের করলেই জানা যেতে পারে বলে শিশুর আত্মীয় স্বজনের দাবি। তবে প্রায় সাড়ে ৩ঘন্টা চেষ্টা করে সিসিটিভি ফুটেজ শনাক্ত করতে পারে নাই ক্লিনিকের দায়িত্বশীলরা।
নবজাতক শিশুকে না পেলে, মাতৃসনদ মমতা ক্লিনিকের বিরুদ্ধে মামলা দায়ের করার হুমকি দেন আ্ত্মীয়রা।

নবজাতক শিশু চুরির ব্যাপারে মমতা মাতৃসদন ক্লিনিকের ম্যানেজার মোঃ মোর্শেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, গতকাল দুপুরের দিকে অ্যাপ্রোন পড়ে এক মহিলা না র্স এসেছিলেন,তিনি নিজেকে চট্টগ্রাম মেডিকেল কলেজের নার্স পরিচয় দেন,এরপর রোগীর স্বজনদের টিকা দেয়ার কথা বলেন,এরপর সেই মহিলা ওই নবজাতকের দাদীর সঙ্গে কথা বলে চা খেয়েছেন বিকেলের দিকে, বাচ্চাকে টিকা দেয়ার কথা বলে নিচে নামেন তারা দুইজন,নিচে নেমে এই মহিলা বলেন বাচ্চাটাকে আমাকে দাও,তুমি তো আর টিকা দিতে পারবে না,তুমি একটা কাজ কর ৫০০ টাকার এই নোটটি ভাংতি করে নিয়ে এসো,রোগীর স্বজন সরল মনে টাকা ভাঙতি করতে গেলে ওই মহিলা ডাক্তার বাচ্চাকে নিয়ে উধাও হয়ে যায়,বর্তমানে প্রশাসনের লোকজন এসেছে,তারা সহ সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করেছেন এই মহিলাকে শনাক্তের চেষ্টা করছেন।

এ বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম তালাশ টাইমসকে বলেন,নার্স সেজে এক নারী মমতা মাতৃসদন নামে ক্লিনিক থেকে একদিন বয়সী নবজাতককে চুরি করেছে। ঘটনা শুনে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থে এসেছি আমরা ক্লিনিকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা চলছে।তিনি বলেন,নবজাতক শিশুকে খুজে বের করার জন্য যতটুকু চেষ্টা‌ অব্যাহেত এবং পুলিশের অভিযান চলছে।
এ বিষয়ে জানতে মমতার ৩ কর্মী কে থানায় আনা হয়েছে বলে কতব্যরত ডিউটি অফিসার জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com