মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

দুমকিতে সাংবাদিক দেলোয়ার কে প্রাননাশের হুমকি, থানায় জিডি

  • আপডেট টাইম : রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ২.০৪ পিএম
  • ৩৯৪ বার পঠিত

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী জেলার দুমকিতে দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি, প্রেসক্লাব দুমকির অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন কে প্রাননাশের হুমকির দেয়ার অভিযোগ পাওয়া গেছে। জমিজমা সংক্রান্ত বিরোধের একটি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার অযুহাতে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সবুজ সিকদার ওই সাংবাদিকে প্রাণ নাশের হুমকি দেন। এঘটনায় হুমকির শিকার সাংবাদিক দেলোয়ার হোসেন দুমকি থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। ডায়েরি নং১০৭৫
ঘটনার বিবরণে জানাযায়, গত ২৬ আগষ্ট উপজেলার চরবয়ড়া গ্রামের কামাল শরীফ(৫৫) নামের এক কৃষক তার জমি জোরদখল করে চাষ করার প্রতিবাদে প্রেসক্লাব দুমকির হল রুমে একটি সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে জোর দখল সংক্রান্ত বিষয় মকবুল শরীফ ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক কে অভিযুক্ত করে। উক্ত সংবাদ সম্মেলনে একজন সংবাদকর্মী হিসাবে দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে মুরাদিয়া বোর্ড অফিস বাজার ব্রীজের পশ্চিম পাড়ে গাড়ি থেকে নামার সাথে সাথে আগে থেকেই ওৎ পেতে থাকা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সহ ৪/৫জন তাকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের নিউজ না করার হুমকি দিয়ে সবুজ শিকদার বলেন, এ নিউজ পাঠালে জানে মেরে ফেলবো, তোর কোনো বাপ নাই রক্ষা করবো। এ ঘটনায় নিজের জীবন হুমকির মুখে উল্লেখ করে দুমকি থানায় সাধারন ডায়েরীটি করেন ভুক্তভোগী সাংবাদিক দেলোয়ার হোসেন।
এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্ত সবুজ সিকদারের উপযুক্ত শাস্তির দাবীতে প্রেসক্লাব দুমকির নির্বাহী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিতে আগামীকাল সোমবার মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মতার কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করে কর্মসুচি ঘোষনা করা হয়েছে।
এ বিষয়ে সবুজ সিকদার নিজেকে নির্দোষ দাবী করে বলেন প্রাননাশের হুমকি অসত্য তবে কথার কাটাকাটি হয়েছে বলে স্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com