বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র “মিসকেস দায়েরের কারণসমূহ” নিয়ে বিশেষ প্রতিবেদন জেসমিনা খানম “সমাজসেবা থেকে যেতে চান সংসদে” | Manob Somoy পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y

ভোলায় ট্রাক-সিএনজি সংঘর্ষে বিজিবি সদস্য নিহত আহত ৫ জন

  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ১১.০১ এএম
  • ৩৮০ বার পঠিত

মোঃ মহিউদ্দিন,ভোলা সদর প্রতিনিধিঃ
ভোলায় পণ্যবাহী ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ইসমাইল (টিপু) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। ২৩/৮ মঙ্গলবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে আরো ৫ জন। নিহত বিজিবি সদস্য ইসমাইল টিপুর বাড়ি ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মুসাকান্দি গ্রামে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির খাগড়াছড়ি মারোশিয়া ব্যাটেলিয়ান ২৭ এর ল্যান্স নায়েক ইসমাইল টিপু তার কর্মস্থল থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসার পথে ইলিশার হাট এলাকায় দুর্ঘটনার শিকার হন। এসময় তিনি সিএনজিতে ছিলেন। হঠাৎ করে একটি ট্রাকের সাথে তার সিএনজির সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় আহত সিএনজি চালক সহ অন্য পাঁচ জনকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে দৌলতখান উপজেলার দিদারুল্লাহ গ্রামের সুমন নামের একজনের অবস্থা গুরুতর।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক ও এর হেল্পারকে আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com