মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

ভোলা তজুমদ্দিনে জলদস্যু চক্রের দুই সদস্য আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ১২.২৮ পিএম
  • ৪০৮ বার পঠিত

 

এম এ হান্নান, তজুমদ্দিনপ্রতিনিধি :
ভোলার তজুমদ্দিনে দুই জলদস্যু কে আটক করেছে স্থানীয় জেলেরা। সম্প্রতি মেঘনায় দস্যুতা, অপহরণ ও মুক্তিপন আদায়ের অভিযোগে সোমবার (২২ আগষ্ট) রাতে উপজেলার ২ নং সোনাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড থেকে স্থানীয়রা ওই ইউপির উত্তর চাপড়ী এলাকার বাবুল মাঝির ছেলে আব্বাস (২৮) ও বোরহান উদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের রফিজলের ছেলে আমির হোসেন (৩১) কে আটক করে পুলিশে দেয়।

থানা সূত্রে জানা যায়, তজুমদ্দিন থানাধীন মেঘনা নদীর মধ্য বাসন ভাংগা চরের খালের মাথায় গত ২২ আগষ্ট রাত দেড়টার সময় আব্বাস ও আমিরের নেতৃত্বে একদল ডাকাত জেলেদের উপর হামলা চালায়। এসময় তারা ৫ জেলেকে অস্ত্রেরমুখে জিম্মি করে নিয়ে যায়। পরদিন অপহৃত জেলেদের স্বজনরা পুলিশকে না জানিয়ে দেড় লক্ষ টাকা মুক্তিপন দিয়ে ছাড়িয়ে আনেন। ওই ডাকাতির ঘটনায় আব্বাস ও আমির হোসেন সরাসরি জড়িত থাকায় স্থানীয় জেলেরা তাদের দেখে চিনতে পারায় তাদের আটক করে পুলিশ তুলে দেন।

ঘটনার সাথে জড়িত ধৃত আসামী ও তাদের সহযোগী ১০/১২ জনের বিরুদ্ধে তজুমদ্দিন থানার পেনাল কোডের ধারা- ৩৬৪, ৩৮৬, ৩৮৭ অভিযোগ মতে মামলা দায়ের করা হয়েছে। নম্বর ১১, তারিখ -২২/০৮/২০২২ খ্রিঃ.। গ্রেফতারকৃত আসামি দের বিজ্ঞ আদালতে সোপর্দ করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ সামিম সরদার।

এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার এস আই মোঃ শামীম সরদার বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে, আসামিদের ভোলা জেল হাজতে পাঠানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com