বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেসমিনা খানম “সমাজসেবা থেকে যেতে চান সংসদে” | Manob Somoy পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y

ভোলায় চুরি যাওয়ার ৮ ঘন্টার মধ্যে নগদ টাকা মালামাল উদ্ধার সহ আসামি গ্রেফতার :

  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২, ৬.০৮ এএম
  • ৩৩০ বার পঠিত

মোঃ মহিউদ্দিন, ভোলা সদরঃ
– অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা, ভোলার তত্ত্বাবধানে এস.আই গোপাল কুন্ডু এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ভোলা সদর থানাধীন পৌরসভা ৬নং ওয়ার্ডস্থ ওয়েষ্টার্নপাড়া মোসলেহ উদ্দিন স্টোর নামক মুদি দোকানের ভিতর থেকে জনৈক ক্রেতার ব্যাগ ভর্তি নগদ ৩,১৫,২০০/-(তিন লক্ষ পনের হাজার দুইশত) টাকা, একটি এন্ড্রোয়েড মোবাইল ফোন ও একটি হাত ঘড়ি চুরি যাওয়ার ৮ ঘন্টার মধ্যে বাপ্তা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ আসামি শহিদ (৫২) এর নিজ বসতবাড়ি হতে চোরাইমাল উদ্ধার পূর্বক গ্রেফতার করে।

ভুক্তভোগী খোকন (৫৩) জানান তিনি একজন দোকান ব্যবসায়ি। গত ২০/০৮/২০২২ তারিখ রাত্র অনুমান ১১.১৫ ঘটিকার দিকে ভুক্তভোগী তার দোকান বন্ধ করে দোকানের বিক্রয়কৃত নগদ ৩,১৫,২০০/-(তিন লক্ষ পনের হাজার দুইশত) টাকা, একটি এন্ড্রোয়েড মোবাইল ফোন ও একটি টাইটান হাত ঘড়ি একটি নীল কাপড়ের ব্যাগে নিয়ে বাসার উদ্দেশ্যে রওয়ানা হয়।পথিমধ্যে রাত অনুমান ১১.৩০ ঘটিকার সময় ভুক্তভোগী ওয়েষ্টার্নপাড়ার মোসলেহ উদ্দিন স্টোর নামক মুদি দোকানে টাকার ব্যাগটি পাশে রেখে কেনাকাটা করার সময় অজ্ঞাতনামা ব্যক্তি সিগারেট ক্রয়ের জন্য দোকানে প্রবেশ করে। ২১/০৮/২০২২ তারিখ রবিবার রাত অনুমান ০০.১০ ঘটিকার সময় অজ্ঞাতনামা ব্যক্তি ভুক্তভোগীর টাকার ব্যাগ ও ব্যাগের ভিতরে থাকা মোবাইল ফোন এবং হাত ঘড়িটি নিয়ে কৌশলে পালিয়ে যায়। এ সময় আশেপাশে অনেক খোজাখুজির পরেও টাকা ভর্তি কাপড়ের ব্যাগটি পাওয়া যায়নি।

পরবর্তিতে ভুক্তভোগী ৯৯৯ এর মাধ্যমে পুলিশের সরণাপন্ন হলে ভোলা সদর থানার একটি চৌকস টিম তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছায় এবং সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে চোর সনাক্ত পূর্বক অনুসন্ধান শুরু করে।অদ্য ২১ আগস্ট সকাল ০৮.৩০ ঘটিকায় অভিযুক্ত পেশাদার চোর শহিদ (৫২) কে বাপ্তা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ নিজ বসতবাড়ি হতে চোরাইমাল উদ্ধার করে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জানায় যে, আসামি একজন পেশাদার চোর।পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামি শহিদ ভুক্তভোগী খোকনকে অনুসরণ করে দোকানে প্রবেশ করে এবং কৌশলে টাকা ভর্তি ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।পরে মোবাইল ও হাতঘড়িটি পুকুরে ফেলে দেয়।তার দেওয়া তথ্য মতে চোরাইকৃত মোবাইল ফোন, ঘড়ি ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

ভোলা জেলার পুলিশ সুপার ব্যবসায়িদের সকল ব্যবসায় প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান জানান।এতে করে অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিক তা পুলিশের নজরদারিতে আসবে এবং অপরাধীকে আইনের আওতায় আনা যাবে। এর ফলে অপরাধ প্রবণতা কমবে এবং অপরাধীরা অপরাধমূলক কর্মকান্ড করতে নিরুৎসাহিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com