মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

ভোলার তজুমদ্দিনের মেঘনায় জেলে ট্রলারে চালিয়ে পাঁচ জেলেকে জলদস্যুদের অপহরণ :

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ১.১৮ পিএম
  • ৩৪৯ বার পঠিত

এম এ হান্নান তজুমদ্দিন প্রতিনিধি ॥ ভোলার তজুমদ্দিনের মেঘনায় জেলে ট্রলারে চালিয়ে পাঁচ জেলেকে অপহরণ করেছে
জলদস্যুরা। অপহরণ হওয়া জেলেদের পরিবারের কাছে থেকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবী করছে জলদস্যু বাহিনী।

অপহৃত জেলে পরিবার সুত্র জানায়, বুধবার ভোর রাতে মেঘনা নদীতে চরমোজাম্মল এলাকায় মাছ ধরারত জেলেদের উপর হামলা চালায় জলদস্যু বাহিনী। এসময় শশীগঞ্জ মাছ ঘাটের জেলে আরিফ, সালাহউদ্দিন, আঃ রহমান, আবু মাঝী, ফারুক মাঝীকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যু বাহিনী। পরে মোবাইল ফোনে অপহৃত জলেদের পরিবারে কাছে ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবী করে। অপহৃত জেলে পারিবারিক
সুত্র আরো জানায়, এদেরকে ভোলার মেঘনার মাঝে তুলাতলি চরে রাখা হয়েছে।

শশীগঞ্জ মাছঘাট ব্যবসায়ীরা জানান, মাছ কম থাকায় নদীতে জেলের সংখ্যাও কম, ডাকাত কবলিত জেলেরা প্রশাসনিক হয়রানী এড়াতে ঘটনা গুলো গোপন রাখার চেষ্টা করে।

তজুমদ্দিন কোস্টগার্ড কমান্ডার বলেন, জেলেদের মাধ্যমে অপহরণের খবর শুনলেও আমাদেরকে কেহ প্রকৃত ঘটনা জানায়নি। ব্যাপারটি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com