মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

ঝালকাঠিতে বাল‍্যবিবাহ নিরোধ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত :

  • আপডেট টাইম : বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ২.১৭ পিএম
  • ৩৬৮ বার পঠিত

 

তপু মাঝি :

ঝালকাঠিতে বাল্যবিবাহ নিরোধ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর বারোটায় ঝালকাঠি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও রিসোর্স ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান আরিফুর রহমান উপজেলা চেয়ারম্যান, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জান্নাত আরা ময়ূরী উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, ইসরাত জাহান সোনালী মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলাপরিষদ ঝালকাঠি। এছাড়া উপস্থিত ছিলেন সদরের ইউপি চেয়ারম্যান এবং গ্রাম পুলিশ বৃন্দ। স্বাগত বক্তব্যে সদস্য সচিব মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার গ্রাম পুলিশের উদ্দেশ্যে বলেন। আপনারা একটি ওয়ার্ডে একজন গ্রাম পুলিশ একজন মেম্বার ও একজন মহিলা মেম্বার রয়েছেন। আপনারা ইচ্ছা করলেই আপনাদের ওয়ার্ড থেকে বাল্যবিবাহ বন্ধ করতে পারেন। আপনারা আপনাদের ওয়ার্ডে বাল্যবিবাহের কুফল সম্বন্ধে জনগণকে সচেতন করতে পারেন। যদি শুনেন কোথাও বাল্যবিবাহ হচ্ছে আপনারা এখানে গিয়ে কাগজপত্র দেখে যদি দেখেন ছেলে অথবা মেয়ে বিবাহর বয়স হয়নি। আপনারা বিবাহ বন্ধ করে দিতে পারেন। আপনাদের কথা যদি না শুনে আমাকে ফোন দিতে পারেন অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ,থানার ওসি সাহেব এবং সরকারি নাম্বারে তথ্য দিতে পারেন। বাল্যবিবাহ সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হবে না কিন্তু আমরা রোধ করতে পারি। গ্রাম পুলিশের উদ্দেশ্যে আরো বলেন আপনারা আপনার ওয়ার্ডের বাল্যবিবাহ মুক্ত করতে পারলে আপনাদের পুরস্কার দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com