সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে “Bridging Academia and Career: Opportunities and Challenges” শীর্ষক একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম, দেশের মানুষের কল্যাণে তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞা দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের || অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে ৩৮ নং ওয়ার্ডে চিকিৎসার জন্য অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করেন বিসিবি পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরী রোড ক্র্যাশের কারন অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে হোটেল রেডিসন- ব্লুতে ০২(দুই) দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়

এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে মানুষের দুর্ভোগ বাড়বে: ফখরুল

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ৬.৫১ এএম
  • ৬৪২ বার পঠিত

মাহাবুর হাসান মিলন ::

এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে মানুষের দুর্ভোগ বাড়বে। জ্বালানি, পানি, সব কিছুর দাম বেড়েছে। সরকারের দুর্নীতি আকাশচুম্বী। সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

আওয়ামী লীগ রাজপথে সব সময় পরাজিত হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘রাজপথে পরাজিত হয়েছে আওয়ামী লীগ, আগামীতেও জনগণের আন্দোলনে পরাজিত পরাজিত হবে তারা।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘দলের পক্ষ থেকে আরফাত রহমান কবর জিয়ারত করেছি আমরা। তিনি একজন নিরহংকারী মানুষ ছিলেন। বাংলাদেশের ক্রীড়া অগ্রগতির ভিত্তি তার মাধ্যমে রচিত হয়েছে। তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তারপরও তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমরা আজকে শপথ নিয়েছি। আমাদের এই শোককে শক্তিকে রূপান্তরিত করে এই ভয়াবহ দানবীয় সরকার সরিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আগামীর তরুণ প্রজন্মের নেতৃত্ব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাঁকে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে।’

এ সময় অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, বিএনপির কেন্দ্রীয় নেতা নাজিমুদ্দিন আলম, রফিক শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com