শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্কুল ব‍্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ | manob somoy

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ১২.২১ পিএম
  • ৩৫০ বার পঠিত

 

ডেস্ক নিউজ :
বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চট্টগ্রাম ওমর শাহ পাড়া মডেল হাই স্কুলে ৪ আগস্ট রোজ বৃহস্পতিবার যৌতুক, বাল‍্য বিবাহ, মাদক, নারী ও শিশু নির্যাতন বিরোধী শীর্ষক আলোচনা সভা, স্কুল ব‍্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা হাজী আবু নাছের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহ। উদ্বোধনী বক্তব্যে প্রদান করেন ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী, প্রধান আলোচক ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ।
এই সময় প্রধান অতিথি বলেন, দিন দিন নারী ও শিশু নির্যাতনের হার হার বেড়েই চলছে।
এই ধরনের সামাজিক ব‍্যাধির ভয়াবহ পরিস্থিতিতে সরকারের পাশাপাশি সকলকে সচেতন হতে হবে এবং সবাই মিলে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে বলে মনে করেন তিনি।
এই সময় উদ্বোধনী বক্তব‍্যে মুহাম্মদ আলী বলেন, যৌতুক একটি সামাজিক ব‍্যাধি হয়ে সমাজ কে নষ্ট করে দিচ্ছে। এর ফলে দিনি দিন নারী ও শিশু নির্যাতনে সমাজ অবক্ষয় হচ্ছে। তাই এই ধরণের কাজ কে সমাজ থেকে নির্মূল করার লক্ষ্যে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এই সামাজিক ব‍্যাধি মোকাবেলায় সমাজের সকল শ্রেণীর পেশার মানুষ কে সোচ্চার হওয়ার উদাত্ত্ব আহবান জানান তিনি।
এই সময় আরও উপস্থিত ছিলেন, সমাজ সেবক মোঃ ইলিয়াস সিরাজী, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, রহমান আদর্শ শিক্ষালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, মোঃ ইমরান হোসেন, মোঃ জিয়াউল ইসলাম, সুমি আক্তার,মোঃ সুমন,মোঃ কামাল হোসেন প্রমূখ। উক্ত অনুষ্ঠানে হত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব‍্যাগ বিতরণ করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
এই সময় উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন সভাপতি হাজী মোঃ আবু নাছের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com