বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা :

বোরহানউদ্দিনে ১৮ লাখ টাকার অবৈধ জাল জব্দ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ২.০৯ পিএম
  • ৩০৯ বার পঠিত

 

মিলি সিকদারঃ ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে তেতুঁলিয়া নদীতে অভিযান চালিয়ে ১৮লাখ টাকা মূল্যর ৩৭ টি নিষিদ্ধ জাল পুড়িয়ে বিনষ্ট করেছে মৎস্য বিভাগ। আজ শুক্রবার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে জগার খাল মাছঘাট এলাকায় এই জাল আটক করা হয়। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার মোঃ সাইফুর রহমানের নেতৃত্বে, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ সহ বোরহানউদ্দিন থানা পুলিশ, বাংলাদেশ কোস্ট গার্ড,র‌্যাব, আনসার বাহিনি উপস্থিত ছিলেন। শুক্রবার সাকাল ১০ টা থেকে বিশেষ অভিযান চালিয়ে ৩৭ টি বেহুন্দি(বাঁধা) ও চরঘেরা (মশারি) নিষিদ্ধ জাল জব্দ করে আগুনে পুরিয়ে বিনষ্ট করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ১৮লাখ টাকা।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বলেন,মৎস সুরক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ ধারা অনুযায়ী ছোট ফাসের বেহুন্দি জাল ,চরঘেরা জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। জাতীয় মৎস সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমানের নেতৃত্বে র‌্যাব, পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা উপস্থিতে যৌথভাবে তেতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করা হয়। বেহুন্দি,মশারী, চরঘেরা জালে মাছের ডিম, অতি ছোট মাছসহ যা জালে ঢোকে সব আটকা পড়ে যায়। এতে করে প্রচুর ক্ষতি করে মৎস্য সম্পদের। তাই এসব মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধি করার জন্যই আমাদের এ বিশেষ অভিযান চালানো হচ্ছে।

আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। পরে জব্দ করা অবৈধ জাল গুলো নির্বাহী মেজিস্ট্রেট,কোস্টগার্ড, র‌্যাব,পুলিশের উপস্থিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com