শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

চট্টগ্রাম বায়েজিদ লিংক রোডে লরির ধাক্কায় কলেজ ছাত্রীর মৃত্যু | manob somoy

  • আপডেট টাইম : রবিবার, ২৪ জুলাই, ২০২২, ৪.৩৩ এএম
  • ৩৪০ বার পঠিত

 

হেলাল উদ্দিন ||

পিতার সঙ্গে মোটরসাইকেলে কলেজ যাওয়ার পথে সড়কে প্রাণ গেল ফাতেমা জাহান জেবা (১৯) নামের এক কলেজছাত্রীর।

শনিবার( ২৩/০৭/২২ ইং) দুপুর পৌনে দুইটার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের ৩ নং ব্রিজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় বিএসআরএম এর লরী চাপায় মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান ফাতেমা জাহান জেবা।

নিহত ফাতেমা সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটস্থ কালুশাহ নগর এলাকার মান উল্ল্যাহ ফৌজদার বাড়ীর মোঃ ফারুক সনি’র মেয়ে এবং নগরীর এনায়েত বাজার মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ছাত্রী তার পিতার সাথে মোটরসাইকেল করে কলেজে যাওয়ার পথে পেছন থেকে একটি লরী ধাক্কা দিলে ঘটনাস্থলে জেবার মৃত্যু হয়। এসময় পিতা মোঃ ফারুক সনি আহত হন। পুলিশ লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌহিদ বলেন, পিতার সাথে মোটর সাইকেল যোগে কলেজে যাওয়ার সময় একটি লরী চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে ঘাতক গাড়ি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com