বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা :

তজুমদ্দিনে প্রধান মন্ত্রীর উপহারের ঘর পেলেন ১৪৫টি গৃহ ও ভূমিহীন পরিবার | Manob Somoy

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ১.১৮ এএম
  • ২৮৮ বার পঠিত

এম এ হান্নান তজুমদ্দিন প্রতিনিধি ||

তজুমদ্দিনে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১৪৫ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলিল ও ঘর বিতরন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন।
এসময় এমপি শাওন বলেন, মুজিব বর্ষ উপলক্ষে দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নয়নের মডেল বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ পৃথিবীর উন্নত দেশগুলির কাতারে দাঁড়িয়েছে। যতদিন আওয়ামী লীগ সরকারে থাকবে, দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। তিনি আরো বলেন, বাংলাদেশকে শ্রীলংকা বানানোর যে স্বপ্ন বিএনপি দেখছে, তা কোনদিনই বাস্তবে রূপ নিবে না। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে দেশকে এখন শ্রীলংকা বানাতে ব্যস্ত হয়ে পড়েছে।

সারাদেশের সাথে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী এ কার্যক্রমের উদ্ভোদনের পর তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগমের সভাপতিত্বে বৃহস্পতিবার উপজেলা আধুনিক অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, আবু তাহের মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন পোদ্দার প্রমুখ।

তৃতীয় পর্যায়ে ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তজুমদ্দিনে প্রথম পর্যায়ে ১৮ টি এবং দ্বিতীয় পর্যায়ে ১৫০টি গৃহ প্রদান করা হয়েছে। তৃতীয় পর্যায়ে উপজেলার দেওয়ানপুর, কেয়ামূল্যাহ,আড়ালিয়া, গুরিন্দা বাজার ও চাঁচড়া ইউনিয়নে ১৮৪ টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এরমধ্যে ৩৯ টি ঘর ঈদের সময় হস্তান্তর করা হয়েছে। ১৪৫ টি ২১ জুলাই হস্তান্তর করা হয়।

ছবি: তজুমদ্দিনে গৃহহীনদের ঘরের চাবি ও দলিল হস্তান্তর করছেন নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com