মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

নিরাপদ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মসজিদের উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান | manob somoy

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২, ১.৫৬ পিএম
  • ৪৫৫ বার পঠিত

ডেস্ক নিউজ :

নিরাপদ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মঠবাড়িয়ার বেতমোর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মাঝেরচর হাজী বাড়ি নেছারিয়া জামে-মসজিদের উন্নয়নে আর্থিক সহায়তা করা হয়।

১১/০৭/২০২২ তারিখ সোমবার সকাল ১১টায় হাজী বাড়ি নেছারিয়া মসজিদ কমিটির কাছে নিরাপদের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়। নিরাপদ সংগঠন মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৭নং বেতমোর-রাজপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন আকনের ছেলে স্থানীয় যুবনেতা ও সমাজ সেবক মনিরুজ্জামান বাচ্চু আকন, স্থানীয় ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম বেপারী, উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিদ্যুৎ সাওজাল, যুগ্ম সম্পাদক ফাহিমা আক্তার, সাংগঠনিক সম্পাদক শাহআলম সিকদার, সদস্য আজাদ শিকদার, মিরাজ মাহমুদ হারুন আকন, সংগঠনের শুভাকাঙ্ক্ষী রোজিনা সুলতানা রোজি। চট্রগ্রাম মহানগর শাখার প্রতিনিধি ইমাম হোসেন, তরিকুল ইসলাম, এ. আর. রুম্মান খান, সজিব খান, বেল্লাল মাহমুদ, আরিফুর ইসলাম, রহিম খান প্রমুখ।

নিরাপদ সংগঠন চট্টগ্রাম শাখার সভাপতি হুমায়ূন আহম্মেদ হিমু খান জানায়, চট্টগ্রাম মহানগর শাখার সকল নেতৃবৃন্দের উদ্যোগে তাদের সার্বিক সহযোগিতায় এবং কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দের দিক নির্দেশনা মেনে নিরাপদের পক্ষ থেকে মাঝেরচরের নেছারিয়া জামে-মসজিদের উন্নয়নে আর্থিক সহায়তা করা হয়েছে। যারা সময় শ্রম মেধা ও অর্থ ব্যায় করে অনুষ্ঠান সফল করছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। নিরাপদ সংগঠন সমাজের উন্নয়নে সবসময় প্রস্তুত। চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক শাহজালাল হাওলাদার বলেন, মসজিদের যায়গা স্বল্পতার কারণে পর্যাপ্ত মুসল্লিরা জুম্মার দিন মসজিদের ভিতরে নামাজ আদায় করতে পারে না। মসজিদের বাহিরে তাদের নামাজ আদায় করতে হয়। মসজিদের পিছনে উচু যায়গা থাকলেও বৃষ্টির দিনে সেখানে নামাজ আদায় করা অসম্ভব। মুসল্লিদের সুন্দর পরিবেশে নামাজ আদায় করার জন্য মসজিদের সাথে যদি একটি বারান্দা বানিয়ে দেয়া হয় তাহলে মুসল্লিদের বৃষ্টির দিনে আর ভোগান্তি হবে না। আমরা নিরাপদ সংগঠন আমাদের সাধ্যমত সহযোগিতা করছি। আপনারাও সাধ্যমত মসজিদের উন্নয়নে আর্থিক সহায়তা করুন। মুসল্লিদের নামাজ আদায়ের জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি হোক।

নিরাপদ সংগঠনের প্রেসিডিয়াম সদস্য সিঙ্গাপুর প্রবাসী বায়েজিদ আহম্মেদ বলেন, নিরাপদ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে আমরা কাজ করে যাচ্ছি। মাঝেরচরের এই মসজিদের উন্নয়নে সবার সহযোগিতা একান্ত কাম্য। মহৎ এই উদ্যোগকে সফল করার জন্য চট্টগ্রাম শাখার স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিরাপদ সংগঠনের সার্বিক উন্নতির জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, নিরাপদ সংগঠন দীর্ঘবছর যাবৎ সমাজ উন্নয়ন ও মানুষের সেবায় বিরতিহীন কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com