মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

দেশব‍্যাপী বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন | manob somoy

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২, ১.৫৬ পিএম
  • ৩৮৭ বার পঠিত

ডেস্ক নিউজ :

৬ জুলাই রোজ বুধবার বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় সারা দেশব‍্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ, মহাসচিব মুহাম্মদ আলী ভাইস চেয়ারম্যান লায়ন শারমিন সুলতানা মৌ সহ নেতৃবৃন্দ।
এই সময় ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম আজিজ বলেন, বাংলাদেশ কে সবুজ বনায়ন করতে বৃক্ষরোপণের কোন বিকল্প নাই। তাই সকলের উচিৎ অন্তত একটি করে হলেও গাছ লাগাতে হবে। এই সময় উদ্বোধনী বক্তব্যে মহাসচিব মুহাম্মদ আলী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে সারা দেশব‍্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হলো এই কর্মসূচি সারা দেশে এই পুরো বছর চলমান থাকবে। তিনি আরও বলেন আগামী প্রজন্ম কে রক্ষায় এখনি বৃক্ষ নিধন রোধে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান তিনি।
এই সময় উপস্থিত ছিলেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের অর্থ সম্পাদক হাফিজুর রহমান, মোঃ ফয়জুল আলম প্রিন্স, পথ শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আলাউদ্দিন আরাফাত, শিশু শিল্পী মেহজাবিন ইসলাম সোহা, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ জিয়াউল ইসলাম, মোঃ শাহরিয়ার নাফিজ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com