মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

আন্তর্জাতিক সংহতী দিবস উপলক্ষে ভোলায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত | manob somoy

  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুন, ২০২২, ২.৫২ পিএম
  • ৩৭৮ বার পঠিত

 

মিলি সিকদারঃ নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ভোলায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ জুন সকাল সাড়ে ১০টায় মায়ের ডাক এবং হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক ‘ভোলা এর আয়োজনে ভোলা শহরের সদর রোড কে-জাহান মার্কেট এর সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধকারীরা এসময় নির্যাতন বিরোধী বিভিন্ন ধরনের প্লেকার্ড বহন করে। বৃস্টি উপেক্ষা করে মানববন্ধনে অংশ গ্রহনকারীরা বলেন,১৯৮৪ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারন পরিষদ নির্যাতন এবং শাস্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ নীতিগত অবস্থান গ্রহন করেন। ১৯৮৭ সালের ২৬ জুন কার্যকরী হয় এবং একই সংগে সাধারন পরিষদে গৃহীত হয়। ১৯৮৮ সাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যারা নিষ্ঠুর নির্যাতনের স্বিকার হয়েছেন তাদের প্রতি সংহতী জানানোর জন্যই আজকের এই দিন।

উপস্থিত বক্তারা আরো বলেন,দেশে গুম,খুন,নারী নির্যাতন হচ্ছে। মানববাধিকার লংঘন হচ্ছে,অথচ কোন প্রতিবাদ করার সাহস পর্যন্ত কারো নেই। এ অবস্থান থেকে বের হয়ে আসতে হবে। নির্যাতন বন্ধ করতে হবে। পুলিশী হেফাজতে নির্যাতন বন্ধ করতে হবে বলে বক্তারা বলেন। সংগঠনের স্থানীয় সমন্বয়কারী মো: আফজাল হোসেন,সুশাসনের জন্য নাগরিক সুজন এর জেলা সভাপতি মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী,সিনিয়র সাংবাদিক ও মানববাধিকার কর্মী মো: মনির হোসেন,মো: আবুল খায়ের বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com