বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

মনপুরায় জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার, ব্রিজ নির্মাণের দাবি | manob somoy

  • আপডেট টাইম : বুধবার, ২২ জুন, ২০২২, ২.৪৮ পিএম
  • ৩২৯ বার পঠিত

 

 

মিলি সিকদার : মনপুরায় বর্ষা মৌসুমে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সাঁকো পার হচ্ছেন দাশেরহাট গ্রামের শত শত মানুষ।

কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পার হয়ে প্রতিদিন স্কুলে যায়। খালের উপর ব্রিজ না থাকায় চরম দুর্ভোগে এ জীবন কাটাচ্ছেন দাশেরহাট গ্রামের মানুষ।

হাজিরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দাশেরহাট গ্রামের মাঝের রাস্তার মাথায় খালের উপরে সাঁকোটি অবস্থিত। সাঁকো পাড়ি দিয়ে প্রতিদিন গ্রামের সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয় বিক্রয় করতে উপজেলা-সদর হাজির হাট বাজারে যায়।

সাঁকো পার হয়ে মেইন রোড সংলগ্ন পশ্চিম পাশে নামাজ আদায় করার জন্য মুসল্লীরা ফজল মুন্সী বাড়ির দরজার মসজিদে আসে। সাঁকো পার হতে গিয়ে বিপাকে পড়ে শিশু মহিলা ও বৃদ্ধরা। সাঁকো না থাকার কারণে কোনো যানবাহন ওই রাস্তায় ঢুকতে পারে না। এতে মালামাল নিয়ে চরম দূর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

এসময় স্থানীয়রা বলেন, প্রতিদিন স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা সাঁকো পার হওয়ার জন্য দাড়িয়ে থাকে। অনেক সময় বইসহ খালের মধ্যে পড়ে যায়। বৃদ্ধ ও মহিলারা বিশাল সাঁকো পার হতে পারে না। আমাদের দাবি খালের উপর একটি ব্রিজ নির্মাণ করা ব্রিজ নির্মাণ হলে জনগণের আর কোন কষ্ট হবে না

এ ব্যাপারে ২ নং হাজির হাট ইউনিয়ন চেয়ারম্যান জনাব নিজাম উদ্দিন হাওলাদার বলেন দাশেরহাট সহ আরো তিনটি ব্রিজ নির্মাণের প্রকল্প ইতিমধ্যে চলমান। এবং আরো ব্রিজের লিস্ট করে আমরা জমা দিয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com