বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

সাংবাদিক মহসিন চৌধুরীর বড় মেয়ে সামিহার মৃত্যুতে এসইউএসবি শোক প্রকাশ | manob somoy

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ১.২৭ পিএম
  • ৩৪৩ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি :

বৈশাখী টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরীর বড় মেয়ে সামিহা রুদবা চৌধুরী (১৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

২১ জুন মঙ্গলবার ভোর ৫ টায় নগরীর বেসরকারি ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি এ বছর হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ (ইংলিশ মিডিয়াম) হতে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। বাংলাদেশ এলিমেন্টারি স্কুল হতে এসএসসি পাশ করেছিলেন। জেএসসি ও এসএসসি দুটি পরীক্ষাতেই জিপিএ গোল্ডেন ৫ অর্জন করেছিলেন।শিক্ষাজীবনের প্রতিটি ধাপেই কৃতিত্বের ছাপ রেখেছিলেন।

২১জুন মঙ্গলবার বাদে জোহর নগরীর খলিফাপট্টি বায়তুন নুর জামে মসজিদের সামনে প্রথম এবং বাদে আছর পটিয়া এয়াকুব দণ্ডির নোয়াজি মুনসী জামে মসজিদ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সামিহা রুদবাকে দাফন করা হবে।
উনার মৃত্যুতে বাংলাদেশের মেধাবী ও পেশাজীবি সাংবাদিকদের নিয়ে গঠিত আধুনিক প্লাটফরম জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (এসইউএসবি) এর কেন্দ্রীয় সভাপতি শিব্বির আহমদ ওসমান, সিনিয়র সহ সভাপতি এম এ ছবুর ও সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরীসহ সংগঠনের নেতৃবৃন্দরা গণ মাধ্যমে যৌথ শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন,আমিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com