রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

রেজিস্ট্রেশন প্রাপ্তি উপলক্ষে ও দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার ৪র্থ তম বর্ষপূর্তি উদযাপন | manob somoy

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ৩.৪৬ এএম
  • ৩৫৮ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রাম 
“অপরাধ অনুসন্ধান” সত্য প্রকাশে আমরা আপনাদের পাশে এই স্লোগানকে বুকে ধারন করে,দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকা আজ ৪র্থ তম বর্ষে পদার্পণ করল । দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার ৪র্থ তম বর্ষপূর্তি ও রেজিস্ট্রেশন প্রাপ্তি উপলক্ষে ১৩ই জুন রোজ সোমবার সকাল ১০ ঘটিকায় চট্টগ্রামস্থ ফ্রি পোর্ট মোড় রোজ ফ্লেভার রেস্টুরেন্ট এর হল রুমে বিশেষ আলোচনা সভা ও কেক কেটে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট শিক্ষাবিদ, কিন্ডারগার্ডেন এসোসিয়েশন এর মহাসচিব মোঃ নজরুল ইসলাম খান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক আজকের মানব সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোসলেহ উদ্দিন বাহার। দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার পরিচালক মোঃ আমিনুল ইসলাম । দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার পরিচালক মনির শেখ। দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার পরিচালক খাদিজা বেগম । দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার পরিচালক জুয়েল মাঝি । সাংবাদিক মোঃ সোহাগ সরদার। সাংবাদিক মোঃ ইলিয়াচ হোসেন। সাংবাদিক ওপু মাঝি । সাংবাদিক মোঃ নুরুন নবী । উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন বিশিষ্ট সাংবাদিক দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান । উক্ত সভার সভাপতিত্ব করেন দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার চেয়ারম্যান হায়দার আলী।

অতিথিবৃন্দ বলেন,৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। বর্তমান সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীন বিকাশে বিশ্বাসী। সংবাদপত্র সমাজের দর্পণ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যম হিসেবে সংবাদপত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তবুদ্ধিচর্চার মাধ্যমে সংবাদপত্র একটি অগ্রসরমান জাতি গঠনে নিয়ামক হিসেবে কাজ করতে পারে। জঙ্গিবাদ, অপসংস্কৃতি মূল্যবোধের অবক্ষয়, ধর্মান্ধতা, মাদক, দুর্নীতি ও সন্ত্রাস রোধে গণমাধ্যম বিশেষ করে সংবাদপত্র বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে । আমরা আশাবাদী দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকা ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশে সুশাসন, গণতন্ত্র ও উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে তাদের অবদান অব্যাহত রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পত্রিকাটি পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও দশের কথা বলে মাটি ও মানুষের আরো কাছে পৌঁছাতে সক্ষম হবে এই প্রত্যাশা আমাদের সবার। আগামী দিনগুলোতে দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকাটির সাফল্য কামনা করি।

অতিথিবৃন্দ আরো বলেন, তথ্যনির্ভর সংবাদ প্রকাশ করে ইতি মধ্যে দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকা পাঠকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে । ভবিষ্যতে সেই ধারা অক্ষুণ্ণ রেখে আত্মপ্রত্যয়ী সংবাদকর্মীর অসাধারণ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা, গণতন্ত্র ও সমৃদ্ধিশালী দেশ গড়তে নিরপেক্ষতা, সততা তথা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার যাত্রা অব্যাহত রাখবে বলেই আমাদের বিশ্বাস । এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করুক।
প্রতিষ্ঠালগ্ন থেকে দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকা সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলে সংবাদ প্রচার করে আসছে ভবিষ্যতে সেই ধারা অব্যাহত থাকুক ।
অতপর সভাপতি সাহেব সংক্ষিপ্ত বক্তব্য রেখে সভার কার্যক্রম সমাপ্তি ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com