মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy

প্রগতিশীল প্রতিষ্ঠান ‘চর্যাপদ সাহিত্য একাডেমির’ প্রতিষ্ঠাবার্ষিকী পালন | manob somoy

  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২, ১.৩৩ পিএম
  • ৩৭৬ বার পঠিত

চাঁদপুর প্রতিনিধি : চতুর্থ বর্ষে পদার্পণ করছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি। শুক্রবার (১০ জুন) বিকেলে চাঁদপুরের পালপাড়াস্থ চর্যাপদ একাডেমির নিজস্ব কার্যালয়ে ঘটা করে পালন করা হয় তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, চাঁদপুর জেলা সংসদের সাবেক সভাপতি, কবি ও বাচিকশিল্পী অধ্যাপক দুলাল চন্দ্র দাস।

তিনি বলেন, বাংলা ভাষার আদি নির্দশন চর্যাপদ। চর্যাপদের নামে একটি সাহিত্য সংগঠন আমাদের চাঁদপুরের মাটিতে জন্ম হয়েছে জেনে খুব আনন্দ লাগছে। এই সংগঠনের প্রতিটি কর্মসূচি আমার ভালো লাগে। বাংলা সাহিত্যের হাজার বছরের ঐতিহ্যকে লালন করে বহুদূর এগিয়ে যাবে চর্যাপদ একাডেমি আজকের দিনে এই কামনা করছি।

চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে ও সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপমহাপরিচালক দুখাই মুহাম্মাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি আয়শা আক্তার রুপা, নিয়ন্ত্রণ পরিষদ চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, মহাপরিচালক রফিকুজ্জামান রণি, পরিচালক শিউলী মজুমদার ও খোরশেদ আলম বিপ্লব, পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, উপ-নির্বাহী পরিচালক ফাতেমা আক্তার শিল্পী, নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি ও উদ্যাপন পরিষদের আহ্বায়ক নন্দিতা দাস। কবিতা আবৃত্তি করেন দোনাগাজী পদকপ্রাপ্ত বাচিকশিল্পী দিপান্বিতা দাস।

চর্যাপদ একাডেমির প্রতিষ্ঠাতা রফিকুজ্জামান রণি জানান, ২০১৯ সালের এমন একটি দিনে প্রতিষ্ঠিত হয় চর্যাপদ সাহিত্য একাডেমি। একঝাঁক তরুণ নেতৃত্বের হাত ধরে একাডেমির যাত্রা শুরু। মাত্র তিন বছরে প্রায় ৬,৫০০ (সাড়ে ছয় হাজার) বই উপহার দিয়েছি আমরা। ‘আদি এবং অন্তে সত্য ও সুন্দরে আছি’ স্লোগানে এগিয়ে চলা এই প্রতিষ্ঠান দেশের অনেক গুণীব্যক্তির হাতে তুলে পুরস্কার দিয়েছে। প্রত্যেকটি সদস্যের শ্রম, ঘাম, মেধা ও অর্থের বিনিময়ে এগিয়ে চলেছে এই একাডেমি। আমাদের প্রতিটি পদক্ষেপে যারা পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞ জ্ঞাপন করছি।

এ সময় উপস্থিত ছিলেন হাইমচর লেখক ফোরামের প্রতিষ্ঠাতা ইমরান শাকির, চর্যাপদ একাডেমির উপপরিচালক জান্নাতুল ফেরদাউ সুপ্ত, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম, তথ্য পরিচালক জান্নাতুল মাওয়া, নির্বাহী সদস্য শ্রাবণী মীম ও দিপু।
অনুষ্ঠানে বই উপহার কর্মসূচি পালন শেষে শোভাযাত্রা বের করা হয়। মেঘনা পাড়ের সবুজ আলোছায়ায় ভ্রমণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com