বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

নেত্রকোণায় বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২, ১২.২৭ পিএম
  • ৩৭৬ বার পঠিত

 

নেত্রকোণা প্রতিনিধিঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, “শিক্ষার মাধ্যমেই পরিবর্তন সম্ভব এবং পরিবর্তনের মাধ্যমেই স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় বাংলাদেশ ক্রমেই উন্নত বিশ্বের কাতারে এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, কৃষি সহ সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন ঘটছে।”

আজ শনিবার (১১ জুন) সকালে নেত্রকোণার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নে চল্লিশ কাহনিয়া হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪র্থ তলা একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

২কোটি ৩৩লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪র্থ তলা এই একিডেমিক ভবনটি নির্মাণ করা হয়েছে।

বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি রতন কুমার সাহা রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন মাহমুদ, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক দিপক ধর গুপ্ত, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী কামাল, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান রাজু সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com