বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

সাবেক এমপি মেজর জসিম এর উপর সন্ত্রাসী হামলা ও প্রাইভেট কার ভাংচুর

  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২, ৫.৪২ পিএম
  • ৪৪৩ বার পঠিত

 

নিউজ ডেস্ক :

ভোলা – ৩ লালমোহন তজুমদ্দিন এর সাবেক এমপি মেজর জসিম এর উপর হামলা ও প্রাইভেট কার ভাংচুর

তিনি নিজে ঘটনার বিবরনে বলেন –

২৭ মে ২০২২ লালমোহনে আসি।  বৃষ্টির ভেতরে আমি ও আমার স্ত্রী তজুমদ্দিনে যাই। যোহর নামাজের সময় পথের পাশে এক মসজিদে নামাজ পড়ি। সেসময় একটি ছেলে আমার গাড়ির ছবি তোলে। আমরা তজুমদ্দিনে প্রবেশ পথে যে মুহুর্ত্বে থানার গেট বরাবর পৌছি তখন ২০/২৫ জনের একটি দল আমাদের পথ রোধ করে দাড়ায়। যার নেতৃত্বে ছিল ফজলু দেওয়ানের নাতি। তারা গালিগালাজের সাথে আমাদের গাড়ির উইন্ডশিল্ডে ইট দিয়ে আঘাত করে। গাড়িতে বারবার আঘাত করার সাথে সাথে আমার স্ত্রী গাড়ি থেকে নেমে তাদের প্রতিহত করতে উদ্দত হলে আমিও নেমে পড়ি। আমার গাড়িতে থাকা স্কিপিং রোপ দিয়ে দুজনকে আঘাত করলে তার পাশের কাঠের দোকান থেকে লম্বা কাঠের ফালি নিয়ে তেড়ে আসে। আমি উপায়অন্তর না দেখে আমার পকেটের পিস্তল বের করলে তারা পালিয়ে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে এলে আমরা উত্তেজিত অবস্থায় তাদের বিলম্বের কারন জানতে চাই। আমাদের উত্তেজনা প্রশমনের জন্য আমি ও আমার স্ত্রী বাজারের ভিতর কিছুক্ষন হাটি। পুলিশ আমাদের ড্রাইভারকে দিয়ে গাড়িটা থানার ভেতরে নিয়ে রাখে।

কিছুক্ষন পর সন্ত্রাসী চক্র আরও দল ভারি করে থানার সামনে আসে। এবং পুলিশের উপস্থিতিতেই গালিগালাজ করতে থাকে। পুলিশ সদস্যরা আমাদের থানার ভিতর নিয়ে আসলে তারাও থানার ভিতর প্রবেশ করে আমার গাড়ির পেছনের কাচ ভেঙ্গে ফেলে। আমার ড্রাইভার থেকে তার মোবাইল কেড়ে নিতে চাইলে ধস্তাধস্তি হয়। ড্রাইভারের কাছে থাকা আমার মোবাইলটি ঘাসের দিকে ছুড়ে মারে। আমি এগিয়ে গিয়ে আবারও স্কিংপিং রোপ দিয়ে আঘাত করলে তাকে ছেড়ে দেয়। পরে ড্রাইভার ঘাসের ভেতর থেকে মোবাইলটি কুড়িয়ে এনে আমাকে দেয়।

অতপর সন্ত্রাসী চক্র থানার সামনেই স্লোগান দিতে থাকে। তাদের স্লোগান ছিল সংসদ সদস্য নুরনবী চৌধুরীর পক্ষে। আমি থানার বারান্দায় বসে সংস্লিষ্ট সকলকে অবগত করি। এবং জেলা প্রশাসকের পরামর্শ অনুযায়ী একটি কাগজে হাতের লিখে একটি সাধারন ডাইরী করি। অতপর পুলিশ আমাকে লালমোহনের কালমা পর্যন্ত এগিয়ে দেয়। আমি সেখান থেকে গজারিয়া আমার বাসায় চলে আসি।

থানার কম্পাউন্ডে বসা অবস্থায় তাদের আলোচনা থেকে বুঝতে পারি যে এটা অনেকটা পূর্ব পরিকল্পিত। থানার সিসি ক্যামেরা বলে দিবে কারা এই আক্রমনের সাথে জড়িত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com