শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন ছিল সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার-তাজুল ইসলাম / Manobsomoy

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২, ৩.১০ পিএম
  • ৪২২ বার পঠিত

মোঃ ইসরাফিল, নিজস্ব প্রতিবেদক:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন,বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন ছিল সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার। বাংলাদেশের মানুষের দুঃখ কষ্ট লাগবের জন্য জাতির জনককে অনেক লড়াই সংগ্রাম করতে হয়েছে। বারবার জেলের প্রকষ্টে দীক্ষিপ্ত হতে হয়েছে। তার পর ও তিনি বাঙ্গালী জাতির অধিকারের ব্যাপারে কোন আপোষ করেননি। বঙ্গবন্ধু নেতৃত্বে ৯ মাস যুদ্ধের পর অর্জিত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ।

শনিবার (২৮ মে )দক্ষিণ আইচা থানায় অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের প্রধান একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিকালে চরফ্যাসন সদরের ব্রজগোপাল টাউন হলে ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকরের সভাপতিত্বে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরোও বলেন, ১৯৯৬ সনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর খাদ্যের জন্য মানুষ আত্মচিৎকার করেছে। ক্ষামতার সাড়ে তিন বছরের মধ্যে জন নেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জন করে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের এই সাড়ে তের বছরে বাংলাদেশের প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে। উদ্বোধনের অপেক্ষায় রয়েছে দক্ষিনাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু।

বিএনপিকে উদ্দেশ্যে করে মন্ত্রী আরো বলেন, বিএনপি সরকার এদেশে জ্বালাও পোড়াও আন্দোলন ছাড়া বাংলার মানুষের কোন দ্বায়িত্ব পালন করেনি। শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন দেখে তাদের মাথা নষ্ট হয়েগেছে। বাংলাদেশের মানুষ তাদের ধিক্কার দিবে তাই তারা বিভিন্ন ধরনের আবোল তাবোল বলছে। তাই আগামীতে যে কোন ষড়যন্ত্রকে মোকাবিলা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রাস্ট্রীয় ক্ষমতায় টিকিয়ে রেখে বাংলাদেশের উন্নয়ন অব্যহত রাখতে হবে।

উপজেলা পরিষদ ও পৌর সভার আয়োজিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, পৌর মেয়র মোঃ মোরশেদ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ সাইফুর রহমান, ভোলা জেলা প্রশাসক তৌফিক- ই-লাহী চৌধুরী, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামসহ আওয়ামীলগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশনেন।

সুধী সমাবেশে স্থানীয় সংসদ আবদুল্লাহ আল ইসলাম এমপির দাবীর মুখে সড়ক ও অবকাঠমো উন্নয়নের জন্য ৪শ কোটি টাকা বরাদ্দ দেয়ার আস্বাস দেন এবং রাস্তা সংস্কার ও গভীর নলকুপ স্থাপনের জন্য তালিকা প্রনোয়ন করে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com