সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

নেত্রকোণার বারহাট্টায় এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২, ১.২৩ পিএম
  • ৪১৩ বার পঠিত

 

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টা উপজেলায় এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

গত শুক্রবার (২৭ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সেইমা গ্রামে এই নির্যাতনের ঘটনাটি ঘটে।নির্যাতনের ব্যাপারে তাৎক্ষণিক ওই ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য নজরুল ইসলামকে অবগত করলেও তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

পরে রাতে ভুক্তভোগীর ননদের ছেলে জামরুল ৯৯৯ এ ফোন দিলে বারহাট্টা থানা পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভুক্তভোগী গৃহবধূর নাম রুবি বেগম (৪০)। তিনি সিলেট জেলার বালাগঞ্জ থানার কাচপুর গ্রামের মৃত হান্দু মিয়ার মেয়ে। অভিযুক্ত ফৌজদার মিয়া(৬৫) বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের সেইমা এলাকার বাসিন্দা। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় গৃহবধূ রুবি বেগম জানান, আমার স্বামী আগেও একটা সংসার করছে। আগের সংসারে তার বাচ্চা কাচ্চা আছে। আগের (স্বামী)আমারে বিয়ার শুরু থেকেই মারত।তাই আমি ঢাকাত মানুষের বাসা বাড়িত কাজ কাম কইরা খাই।আমার এক ছেলে ও তিন মেয়ে স্বামীর কাছে থাকে। প্রতি মাসে আমি স্বামীরে টাহা পাডাই।গত তিন চার মাস আমি টাহা পাডাইতে পারি নাই।তখন আমার স্বামী ও তার ভাইয়ের ফোন কইরা কইছে যে ঢাকা থাহন লাগত না বাড়িত আইয়া পর।বিশ্বাস কইরা শুক্রবারে বাড়িত আইছিলাম।তখন সাথে সাথেই আমারে মারছে।আর কইছে আমি কেরে টাহা পাডাই না।কই বিয়া বইছি।আরো কত খারাপ খারাপ কথা কইছে।রাইতে গলা কাইট্টা গাঙ্গ ফালাইয়া দেওনের কথাও কইছে।আমারে যে মারতাছে হেই বিষয়টা মেম্বারে জানাইছি।মেম্বার আগে কিছুই করছে না আমার লাইগা।পরে আমার ননদের ছেলে জামরুল অনলাইন না কিতাই কয় হেইনে ফোন দিয়া পুলিশ নিছে।আর পুলিশ আমারে উদ্ধার কইরা রাইতেই হাসপাতাল নিয়া আইছে।

নির্যাতনের বিষয় ধামাচাপা দেওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করে রায়পুর ইউনিয়নের ৬নং সেইমা ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, আমি কোন কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করিনি।আমি বরং পুলিশকে ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি হতে সাহায্য করেছি।আর গৃহবধূর সকল চিকিৎসার খরচও আমার টাকা দিয়েই করছি।

অভিযুক্ত ফৌজদার মিয়ার সাথে ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তন্নী জানান, রুবি বেগম চিকিৎসাধীন আছেন।গত শুক্রবার রাতে উনি ভর্তি হয়েছেন।উনার হাত, পা ও বুকের এক্সরে করতে বলা হয়েছে।রিপোর্ট অনুযায়ী পরবর্তী চিকিৎসা করা হবে।

এদিকে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুল হক জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com