বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

লালমোহনে প্রবাসীর পরিবারকে অজ্ঞান করে চুরির চেষ্টা, অচেতন ১৯ জন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ৬.০৬ এএম
  • ৩৬৭ বার পঠিত

শশী ভুষণ প্রতিনিধি : 

ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জয়নাল আবেদীন হাওলাদার বাড়িতে অজ্ঞান পার্টির খপ্পরে পরে শিশু, নারী সহ ১৯ ব্যক্তি অসুস্থ হয়েছেন। গুরুতর অসুস্থদের পার্শ্ববর্তী চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এখনো কয়েকজনের জ্ঞান ফেরেনি।
অসুস্থ ব্যক্তিদের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, ২৪ মে (মঙ্গলবার) দুপুরে সম্প্রতি সৌদি আরব ফেরত প্রবাসী গিয়াস হাওলাদার এর ঘরে দুপুরে খাবার খেয়ে গিয়াস হাওলাদার(৪৮), তার স্ত্রী রহিমা(৪০), মেয়ে নাসরিন (৩০), নাতনি সিদরাতুল মুনতাহা (৭) গৃহ কর্মী মিশা(১৭),ফাতেমা(৪৫) ঘুমে অচেতন হয়ে পড়েন। এ ঘটনা শুনে তার আত্মীয় স্বজনরা গিয়াস হাওলাদার এর ঘরে অসুস্থদের দেখতে এসে রাতে নতুন খাবার খেলে একই বাড়িতে বসবাস করা গিয়াস হাওলাদার এর ভাই নাজিম হাওলাদার এর পরিবারসহ দেখতে আসা আত্মীয়-স্বজনরা ও ঘুমে অচেতন হয়ে যান।
পরে সকালে অসুস্থ সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে গিয়াস হাওলাদার বলেন, আমরা ধারণা করছি টিউবওয়েল এর পানিতে নেশা জাতীয় দ্রব্য মেশানো হয়েছে। যার ফলে দুপুরে রান্না করা খাবার খেয়ে আমরা অসুস্থ হলে রাতে আমাদেরকে দেখতে আসা স্বজনরা উক্ত খাবার ফেলে দেয়, এবং রাতে নতুন রান্না করা খাবার গ্রহণ করে তারাও অচেতন হয়ে যান। তিনি আরো বলেন, কে বা কারা এমন ঘটনা করেছে আমরা ধারণা করতে পারছি না, তবে প্রবাসী হওয়ায় আমার পরিবারকে টার্গেট করা হয়েছে বলে মনে হচ্ছে। হয়তো দিনের বেলায় ঘটনা প্রকাশ পাওয়ায় এই যাত্রায় বেচে গেলাম।
লালমোহন থানার অফিসার ইন চার্জ, মাকসুদুর রহমান মুরাদ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com