বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

সমুদ্রে ট্রলার ডুবি, ১০ ঘণ্টা পর ১৫ জেলে জীবিত উদ্ধার / Manobsomoy

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মে, ২০২২, ১.৫০ পিএম
  • ৩৩৯ বার পঠিত

মোঃ ইসরাফিল, নিজস্ব প্রতিবেদক:

সমুদ্রে মাছ ধরতে গিয়ে ১৫ মাঝি-মাল্লা নিয়ে চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের এফবি রিফাত নামের একটি সমুদ্রগামী মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ ঘণ্টা পর অন্য একটি ট্রলারে সহযোগিতায় ১৫ জেলে জীবিত উদ্ধার হলেও মাছ ধরার ট্রলারটি গভীর সাগরে তলিয়ে গেছে।

গত শনিবার দিবাগত রাত ৩টার সময় ঝড়ের কবলে পড়ে গভীর সমুদ্রে ট্রলারটি ডুবে যায়। পরদিন রবিবার বেলা ১১টার দিকে নোয়াখালীর আলেকজেন্ডার এলাকার একটি ট্রলার সাগর থেকে মাছ ধরে ফেরার পথে ভেসে থাকা ১৫ জেলেকে উদ্ধার করে নিয়ে আসেন।

মঙ্গলবার দুপুরে অন্য একটি ট্রলারে করে আলেকজেন্ডার থেকে চরফ্যাশনের মাদ্রাজ ইউনিয়নের সামরাজ মৎস্য ঘাটে এসে পৌছান জেলেরা। তবে ডুবে যাওয়া ট্রলার ও ট্রলারে থাকা জাল এবং অন্যান্য কোনো সরঞ্জাম উদ্ধার করা সম্ভব হয়নি।

ট্রলারের মালিক চান শরিফ মাঝি জানান, গত বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে চরফ্যাশনের সামরাজ ঘাট থেকে ১৪ জন জেলে নিয়ে গভীর সাগরে মাছ শিকারে যান তিনি। শনিবার দিবাগত রাত ২টার দিকে হঠাৎ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারটি ডুবে যায়।

এ অবস্থায় তারা সবাই ট্রলারে থাকা কাঠ-বাঁশ ধরে সমুদ্রে ভেসে থাকেন। পরদিন বেলা ১১টার দিকে আলেকজেন্ডার এলাকার একটি ট্রলার তাদেরকে দেখতে পেয়ে উদ্ধার করে। কিন্তু চোখের সামনে নিজের ট্রলারটি ডুবন্ত অবস্থায় রেখেই তারা ওই জেলেদের সঙ্গে চলে আসেন। এরপর সোমবার দুপুরের দিকে তারা ভোলায় এসে পৌঁছান। পরে জেলেরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।

তিনি আরো জানান, প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে তিনি এ ট্রলারটি তৈরি করে এবারই প্রথম সাগরে গিয়েছেন। মানুষের কাছ থেকে ধার করে ২২ লাখ টাকা নিয়ে এ ট্রলারটি তৈরি করেছেন চান শরিফ। ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যাওয়ায় এখন দুশ্চিন্তায় রয়েছেন। এ অবস্থায় সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি।

চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, সমুদ্রে ট্রলার ডুবির ঘটনাটি আমাদেরকে কেউ অবহিত করেনি। সম্ভবত সবাই জীবিত উদ্ধার হওয়ায় আমাদেরকে জানায়নি। এরপরও ক্ষতিগ্রস্থ জেলেরা আবেদন করলে আমার তাদেরকে উপজেলা পরিষদ থেকে আর্থিক সহায়তা দেয়ার চেষ্টা করবো

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com