বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে

ঠাকুরগাঁও সদর উপজেলার ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মে, ২০২২, ১২.৩৪ পিএম
  • ৩৯৩ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সদর উপজেলা পরিষদের আয়োজনে বুধবার দুপুরে (২৫মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এ বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান এর সভাপতিত্বে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এমপি রমেশ চন্দ্র সেন।
এক বছরের আয় ধরা হয়েছে ৪ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৮শত ২৬ টাকা। এর বিপরীতে অনুন্নয়ন খাতে ব্যয় বাদ দিয়ে ১৪ টি খাতে জনস্বার্থে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৬শ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস্ চেয়ারম্যান মাসহুরা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশীদ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ও ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মো: আব্দুল লতিফ লিটু, পূর্বপশ্চিমবিডি নিউজের জেলা প্রতিনিধি ও ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটির প্রচার সম্পাদক মো: রেদওয়ানুল হক মিলন, ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটির দপ্তর সম্পাদক জয় মহন্ত অলক, বিটিভি’র জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক, নয়া শতাব্দী’র জেলা প্রতিনিধি রবিউল এহসান রিপন সহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকগণ।
ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মো: আব্দুল লতিফ লিটু বলেন, বাজেটে সরকারের যে সমস্ত উন্নয়ন প্রকল্প আছে সে গুলো উল্লেখ করা প্রয়োজন ছিল।
উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো বলেন, আমরা সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেট বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com