মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

শেয়ার দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের প্রধান আটক

  • আপডেট টাইম : সোমবার, ২৩ মে, ২০২২, ৮.০৬ এএম
  • ৩৩১ বার পঠিত

 

ডেস্ক নিউজ :

নিজ কোম্পানীতে শেয়ার দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের প্রধান এবং ০৯ টি মামলার বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও অর্থদন্ডে দন্ডিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী র‍্যাবের হাতে আটক।

১। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ^াস অর্জন করতে সক্ষম হয়েছে।

২। অভিযুক্ত প্রতারক বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম ভাঙ্গিয়ে তার কোম্পানীতে চাকুরী এবং শেয়ার দেওয়ার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আতœসাৎ করত এবং পরবর্তীতে তাদেরকে কোম্পানীর শেয়ারের টাকার লভ্যংশ দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যাংকের চেক প্রদান করত। ভুক্তভোগী ব্যক্তিরা চেক নিয়ে ব্যাংকে গেলে দেখা যেত তার দেয়া চেকের বিপরীতে একাউন্টে কোন টাকা নেই। এভাবে সে বিভিন্ন মানুষের সাথে প্রতারনা করে আসছে।

৩। তাকে যেন ভুক্তভোগীরা সহজে খুজে না পায় সেজন্য সে তার নিজ জেলার স্থায়ী ঠিকানায় অবস্থান না করে চট্টগ্রাম শহরের বিভিন্ন আবাসিক হোটেল এবং বন্ধুদের বাসায় অবস্থান করত। উল্লেখ্য যে, চট্টগ্রাম শহরেও তার নিজের একটি বাড়ি আছে সেখানেও সে থাকতো না এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার এড়ানোর অন্য জায়গায় অবস্থান করতো।

৪। মাসের বিভিন্ন সময়ে এই প্রতারক মোহাম্মদ আব্দুল হক ঢাকার গুলশান এবং বনানী এলাকার বিভিন্ন অভিজাত হোটেল এবং বাসা ভাড়া নিয়ে অবস্থান করত। এছাড়াও সে তার একাধিক মোবাইলে ঘন ঘন সিম পরিবর্তন করে ব্যবহার করত যাতে তার সাথে কেউ সহজে যোগাযোগ করতে না পারে।

৫। এরই প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম বিশেষ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগর এবং ঢাকার বিভিন্ন বিলাসবহুল এলাকায় অবস্থান করে মোহাম্মদ আব্দুল হক নামের একজন ব্যক্তি বিভিন্ন মানুষের সাথে এরুপ প্রতারণা করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত প্রতারককে গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক নজরদারী অব্যাহত রাখে। তারই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, উক্ত প্রতারক মোহাম্মদ আব্দুল হক চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের মেইন গেইটের সামনে পাকা রাস্তা উপর অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২২ মে ২০২২ইং তারিখ ১৮৪৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালান করে বিজ্ঞ আদালত কর্তৃক সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোহাম্মদ আব্দুল হক, পিতা-মজিবুল হক, সাং-বাড়ী নং ১৮, লেন ১, বøক-আই, হালিশহর, চট্রগ্রামকে বিভিন্ন ব্যাংকের এটিএম ও অন্যান্য কার্ড, বিদেশী ডানহিল সিগারেট, চেক বই, আইপ্যাড ট্যাব, বিভিন্ন ব্রান্ডের হাতঘড়ি, আইফোন এবং এ্যান্ড্রয়েড মোবাইলসহ আসামীকে গ্রেফতার করা হয়।

৬। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে, উপরোক্ত ঘটনার কথা নিজ মুখে অকপটে স্বীকার এবং বিভিন্ন ব্যক্তির নিকট থেকে প্রতারনা করে কোটি কোটি টাকা আতœসাৎ করেছে বলে জানায়।
উক্ত আসামীর নিজ স্বীকারোক্তী মতে, তার বিরুদ্ধে বিভিন্ন ভুক্তভোগী কর্তৃক ঢাকা ও চট্টগ্রামে ১ কোটি ৩৫ লক্ষ টাকার ১৫ টি চেক জাল-জালিয়াতির মামলা রয়েছে।

৭। উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামে চেক জালিয়াতির ১৫টি মামলা পাওয়া যায়। যার মধ্যে ধৃত আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক ০৯টি মামলাতে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়। বাকী মামলাগুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

৫। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com