বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

নরসিংদীতে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ২.৪৫ পিএম
  • ৩৯১ বার পঠিত

 

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মে) দুপুর ২টায় নরসিংদী শহরের বাগহাটা নতুন বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদকব্যবসায়ীরা হলেন, চাঁদপুর জেলার মতলব থানার দক্ষিণগাঁও এলাকার আমীর হোসেনের ছেলে মামুন হোসেন (২৭), নরসিংদীর রায়পুরায় উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মোশারফ হোসেন (৩১) ও সদর থানার বানিয়াদী এলাকার আমীর হোসেনের ছেলে মোঃ শুভ (১৯)।

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগহাটা নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। গাঁজা বহন করে নিয়ে যাওয়ার সময় মামুন, মোশারফ ও শুভকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীদের বিরদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে মামুনের বিরদ্ধে আগে থেকেই ৪টি মাদক মামলা রয়েছে। আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com