সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

ভোলার বোরহানউদ্দিনে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ২.১৩ পিএম
  • ৪০৪ বার পঠিত

 

মিলি সিকদারঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলা দেউলা ৬ নং ওয়ার্ডের এর বাসিন্দা মোঃ আনছার আলীর মেয়ে রিপা বেগমের বিয়ের পর থেকে তার জীবনে আসে নানা অমানবিক নির্যাতন।সরজমিনে গিয়ে জানা যায়, কুতুবা ৯নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির মোহাম্মদ শহিদুল্লা হাং ছেলে সজিবের সাথে রিপার বেগমের দুই লক্ষ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে হয়।কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যৌতুকের দাবিতে রিপার উপর নেমে আসে নানা রকম শারীরিক ও মানসিক নির্যাতন। অভিযোগ করে রিপা জানায়,আমার বিয়ের পর থেকে আামার শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে আমাকে বিভিন্ন রকম চাপ দিয়ে আসছিল। আমি যখন সাত মাসের অন্তঃসত্ত্বা তখন আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে জোরপূর্বক আল্ট্রাসনোগ্রাম করার পর আমার কন্যা সন্তান নিশ্চিত হওয়ার পরে আমাকে আমার বাবার বাড়ি পাঠিয়ে দেয়। আমার কন্যা সন্তান জন্ম হওয়ার কারনে
আমার স্বামী আমার ন্যূনতম খোঁজ নেই নি। বরং সে জানায় ছেলে সন্তান
না হয়ে মেয়ে সন্তান জন্ম নেওয়ার কারনে আমাকে ডিভোর্সের হুমকি দেয়। আমার শ্বাশুড়ি বিভিন্ন সময় আমাকে মারধর ও হুমকি প্রধান করে। দিনে দিনে তাদের অত্যাচারের মাএা বাড়তে থাকে। আমার সুখের জন্য আমার বাবা বিয়ের সময় আমার স্বামীকে স্বর্নের চেইন আংটি নগদ গাড়ি কিনার জন ১ লক্ষ টাকা দেয় তারপর একটি সংসারের জন্য যাবতীয় সকল ধরনের মালামাল দেয় ।কিন্তু আমার শ্বশুর বাড়ির লোক আবারও ছেলের ব্যাবসার জন্য ৩ লক্ষ টাকা যৌতুক চায়। কিন্তু আমার বাবার পক্ষে আর একটি টাকাও তাদেরকে দেওয়া সম্ভব না। কোন উপায় না পেয়ে আমি কোর্টে গিয়ে যৌতুক মামলা দেই। মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আমার আকুল আবেদন মেয়েদেরকে যৌতুকের জন্য কোন পরিবার যাতে হেনস্থা করতে না পারে। আর যৌতুক লোভী অমানুষদেরকে কঠিন শাস্তি দেওয়া হউক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com