বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ক্লাস পার্টি শুধু উৎসব নয়, শিক্ষার পাঠ—আনন্দের আড়ালে অনৈতিক আয়ের সংস্কৃতি বন্ধ হোক —এম. নজরুল ইসলাম খান চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান

পাথরবোঝাই ট্রাকসহ ভেঙে পড়ল সেতু / Manobsomoy

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৭.৩৩ এএম
  • ৪৬২ বার পঠিত

মোঃ ইসরাফিল (নাঈম)- নিজস্ব প্রতিবেদক:

ভোলার লালমোহন উপজেলার ডাওরী বাজার এলাকায় পাথরবোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজ ভেঙে গেছে।

মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও ভোলা-চরফ্যাশন রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

জানা যায়, ভোলা থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক সকাল সাড়ে ১০টার দিকে ডাওরী বাজার বেইলি ব্রিজ পার হচ্ছিল। এ সময় ব্রিজটি মাঝখান দিয়ে ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে যানবাহন ও যাত্রীদের উদ্ধার করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, ব্রিজ ভেঙে ট্রাকসহ একটি অটোরিকশা খালে পড়ে যায়। এতে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা সড়ক বিভাগের কর্তৃপক্ষকে অবগত করেছি। তারা দ্রুত এর সমাধান করবেন বলে আশ্বস্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com