মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy

তজুমদ্দিনে আগুনে পুড়ে দুটি দোকান ছাই

  • আপডেট টাইম : রবিবার, ১৫ মে, ২০২২, ৩.২১ পিএম
  • ৩৭৩ বার পঠিত

এম এ হান্নান- তজুমদ্দিন  প্রতিনিধি:: ভোলার তজুমদ্দিনে বিদ্যুতের সটসার্কিট থেকে আগুন লেগে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকান মালিকরা প্রায় ৭ লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন। ফায়ার সার্ভিস স্থানীয়রা প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাপুর ইউনিয়নের আনন্দ বাজারে শনিবার দিবাগত রাত ৩টায় হাসানের মুদি দোকানের বিদ্যুতের সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। হাসানের দোকান থেকে পাশে রহিমের ওয়ার্কসপে ছড়িয়ে পড়ে আগুন। পরে স্থানীয়রা তজুমদ্দিন ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে দুটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। এতে দুই দোকান মালিকের প্রায় ৭ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়ে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে।

 

এ বিষয়ে জানতে চাইলে আনন্দ বাজারের be ব্যবসায়ী মোঃ সুমন জানান, যথা সময়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিভাতে না পারলে পুরো বাজার আগুনে পুড়ে ছাই হয়ে যেতো। সকলের সহায়তায় আল্লাহ আমাদেরকে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা করছেন।

তজুমদ্দিন ফায়ার স্টেশনের সাব-অফিসার কামরুল ইসলাম জাকির বলেন, আগুনের লাগার সংবাদ পেয়ে আমরা ফায়ার সার্ভিস কর্মিরা স্থানীয়দের সহায়তায় প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে দোকান মালিকদের প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com