বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে সেহেরি-ইফতার সামগ্রী বিতরণ দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল

চরফ্যাশনে ট্রাক্টরের চাপায় নারীর মর্মান্তিক মৃত্যু / Manobsomoy

  • আপডেট টাইম : রবিবার, ১৫ মে, ২০২২, ১২.৫৯ এএম
  • ৪৩৭ বার পঠিত

মোঃ ইসরাফিল, নিজস্ব প্রতিবেদক:

চরফ্যাশনে মালবাহী ট্রাক্টরের চাপায় মোসাঃ নাহার বেগম (৪০)নামের এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ মে) রাত সাড়ে ৯ টার দিকে চরফ্যাশন বাজারের শরিফপাড়া পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহার বেগম উপজেলার জাহানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাইয়ুম উদ্দিন পাটোয়ারী বাড়ির মোঃ জাকির হোসেন এর স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত নাহার বেগমের ছোট মেয়ে নিলা(১০)শারীরিক ভাবে অসুস্থ থাকায় তাকে চরফ্যাশন হাসপাতালে নেওয়া উদ্দেশ্যে নাহার বেগম স্বামী জাকির হোসেন ও ছোট মেয়ে নিলা, নিজ বাড়ি জাহানপুর থেকে চরফ্যাশনের দিকে আসছিলেন। এসময় চরফ্যাশন বাজারের দক্ষিণ পাশে শরিফপাড়া পেট্রোল পাম্পের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা ধানের বস্তা বোঝাই একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয় এবং নাহার বেগমের পেটের উপর দিয়ে ট্রাক্টরটি চলে যায়। এতে মোটরসাইকেলের আরোহী নাহার বেগম ঘটনাস্থলেই মারা যায়‌ এবং সাথে থাকা স্বামী জাকির হোসেন ও দশ বছরের মেয়ে নিলা আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ মনির হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং ট্রাক্টরটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com