বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র “মিসকেস দায়েরের কারণসমূহ” নিয়ে বিশেষ প্রতিবেদন জেসমিনা খানম “সমাজসেবা থেকে যেতে চান সংসদে” | Manob Somoy পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y

আরো একটি চমক দেখালেন চরফ্যাশনে এসিল্যান্ড || Manob Somoy

  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২, ১২.২০ পিএম
  • ৩৭০ বার পঠিত

 

শশীভূষণ প্রতিনিধি প্রতিনিধি :

চরফ্যাশন উপজেলার ঘোষেরহাট বাজার লঞ্চ ঘাট মোবাইল কোর্টের মাধ্যমে যাত্রীদের থেকে প্রবেশ টিকিট মুল্য ৫ টাকার নেয়ার কথা থাকলেও ১০ টাকা নেয়ার অপরাধে ফারুক মাঝির ছেলে মোঃ রুবেল (২২) কে অর্থদন্ড প্রদান করা হয়েছে। শনিবার বিকালে এই অভিযান পরিচালনা করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু আবদুল্লাহ খান।

অপর দিকে চরফ্যাশন উপজেলার দুলারহাট বাজারে সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় বাজার মূল্য মনিটরিং সহ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে তালিকা না থাকা, জিনিসপত্রের মূল্য বেশি রাখা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মজুদ রাখা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী থাকা ইত্যাদি অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠান কে অর্থদন্ড প্রদান করা সহ ব্যাবসায়ীদের সচেতন করা হয়।

এসময় ম্যাজিস্ট্রেট আবু আবদুল্লাহ খান বলেন, চরফ্যাশন বিভিন্ন লঞ্চ ঘাট টিকিট ৫ টাকার পরিবর্তে ১০ টাকা নিচ্ছে ইজারাদাররা এমন কিছু অভিযোগ পেয়েছি সে জন্যই ঘাটে যাতে যাত্রীরা এসে হয়রানি না হয় সে জন্য আমরা মনিটরিং করছি।

এসময় তিনি আরও বলেন, পাশাপাশি আপনারা জানেন সয়াবিন তেল নিয়ে সারাদেশে কিছু সিন্ডিকেট তৈরি হয়ে তেলের দামবৃদ্ধি করতে চেস্টা চালাচ্ছে, চরফ্যাশন যাতে সেই সিন্ডিকেট হতে না পারে সেজন্য আজ বাজারের কিছু দোকানেও অভিযান পরিচালনা করা হয় পাশাপাশি দোকানীদেরকে সতর্ক করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com