বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র “মিসকেস দায়েরের কারণসমূহ” নিয়ে বিশেষ প্রতিবেদন জেসমিনা খানম “সমাজসেবা থেকে যেতে চান সংসদে” | Manob Somoy পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসার ঝড় সোশ্যাল মিডিয়ায় !

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ১২.০৩ পিএম
  • ৩৫৯ বার পঠিত

 

এম সফিকুল ইসলাম – শশী ভূষণ প্রতিনিধি :
: বাংলাদেশের বৃহত্তর দ্বীপজেলা ভোলার নান্দনিক ও পর্যটনকেন্দ্র সমৃদ্ধ উপজেলা চরফ্যাশন। দু,ঈদসহ শীত ও ছুটির দিনে হাজার হাজার পর্যটন প্রেমি মানুষের ঢল নামে এখানে। চরফ্যাশনে পর্যটন প্রেমি মানুষের আসার একমাত্র মাধ্যম ঢাকা থেকে লঞ্চে। উপজেলা শহরের পূর্ব দিকে মেঘনা নদীর তীরবর্তী বেতুয়া লঞ্চ টার্মিনাল ও পশ্চিমে তেতুলিয়া নদীর তীরবর্তী ঘোসের হাট লঞ্চ টার্মিনাল হয়ে আসা যাওয়া করতে হয়। দীর্ঘদিন দুই ঘাট দিয়ে যাতায়াতরত হাজার হাজার পর্যটক ও স্হানীয় লন্চ যাত্রীকে জিম্মি করে ঘাট ইজারাদারগণ ঘাটে প্রবেশ টিকেট ১০ টাকা করে আদায় করতেন।
চরফ্যাশনের সচেতন মহলের দাবীর পেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান স্হানীয় সংসদ সদস্য ও যুব ক্রীড়া মন্ত্রাণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব আবদুলাহ আল ইসলাম জ্যাকব ও ভোলা জেলা প্রশাসকের সাথে পরামর্শ করে ঘাট টিকেট ১০ টাকার পরিবর্তে ৫ টাকা আদায়ের নির্দেশ দেন ১১ মে বুধবার ও ঘোসের হাটে ১২ মে বৃহস্পতিবার।

এব্যাপারে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান সাংবাদিককে বলেন, জনস্বার্থে ১০ টাকার পরিবর্তে ৫ টাকা ঘাট টিকেট নিধারিত করে দেয়া হয়েছে। এর বেশি টাকা আদায় করলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে।

এদিকে দীর্ঘদিন ধরে চলে লঞ্চ টার্মিনালের টিকিট ১০ টাকার পরিবর্তে ৫ টাকা করায় চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমানকে স্বাগত / অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে চরফ্যাশনের শত শত মানুষ। পাশাপাশি এর বেশি টাকা আদায় করলে জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযানের দাবীও জানান তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com