সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

ভোলা জেলা সমিতি চট্টগ্রাম এর কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ গঠন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান | Manob Somoy

  • আপডেট টাইম : রবিবার, ১ মে, ২০২২, ৬.৪৪ এএম
  • ৪৪৯ বার পঠিত

ডেস্ক নিউজ :

30/04/2022 তারিখ শনিবার চট্টগ্রামস্থ এশিয়ান এস আর হোটেলে ,অত্যন্ত সুন্দর আনন্দঘন পরিবেশে সমম্পন্ন হলো ,ভোলা জেলা সমিতি চট্টগ্রাম এর কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ গঠন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান /
কেন্দ্রীয় কার্যনিবার্হী পরিষদের সদস্য, উপদেষ্টাবৃন্দ ও
অঞ্চল কমিটির নেতৃবৃন্দ সহ বিশেষ প্রতিনিধিবর্গ উক্ত অনুষ্ঠানে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করেন। ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ওমর ফারুক এর সভাপতিত্বে
সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাংবাদিক কিরণ শর্মা ও অর্থ সম্পাদক মোহাম্মদ ফিরোজ চৌধুরী । প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ এর সাবেক ডীন প্রফেসর ডঃ মনজুর মোর্শেদ মাহমুদ। স্বাগত বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ জেড এম ফারুক সংগঠনের কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শেষে নবগঠিত উপদেষ্টামন্ডলীর নাম প্রস্তাব করেন এবং উপস্থিত সকলে তা সমর্থন করেন। ভোলা জেলার কৃতী সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব আবুল হোসাইন কে প্রধান উপদেষ্টা মনোনীত করে পনের সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা হলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক লায়ন আবুল কাশেম এম জে এফ, অবসরপ্রাপ্ত কর্মকর্তা বিশিষ্ট সংগঠক মোঃ মোতাহার উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোয়াজ্জেম হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ এর ডীন প্রফেসর ডঃ মোহাম্মদ নাসিম হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ মোঃ সফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সালাউদ্দিন সেলিম, বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব ও সংগঠক জেনিথ লাইফ ইন্স্যুরেন্স এর উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়ন এ কে এম সাফিজল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চৌধুরী মিলন, অধ্যাপক ডাঃ মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইউনুছ সওদাগর, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন আতিকুল্ল্যাহ বাহার, ডাঃ আব্দুল খালেক ও বিশিষ্ট সংগঠক ফারুক আহমেদ শরীফ।
সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে গঠনমূলক বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ তসলিম, প্রকৌশলী মনোজ কুমার দে, নজরুল ইসলাম দুলাল, সামসুদ্দিন আহমেদ, সাংবাদিক মোসলেহ উদ্দিন বাহার, এডভোকেট মোসলেহ উদ্দিন সবুজ, নাবির আহমেদ লিটন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম জিহাদি। ইফতার পরবর্তী উপদেষ্টামন্ডলীকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com