মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy

ঠাকুরগাঁওয়ে ভোজ্য তেল সংকট তৎপরতা নেই প্রশাসনের | Manob Somoy

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২, ৫.২৫ পিএম
  • ৩৮৭ বার পঠিত

 

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে বাজারগুলোতে ভোজ্য তেলের চরম সংকট দেখা দিয়েছে। হাতে গোনা দু একটি দোকানে তেল পাওয়া গেলেও মুল্য বৃদ্ধি ও তেলের সাথে বাধ্য করা হচ্ছে অন্যান্য পণ্য ক্রয়ে। ঈদের আগে হঠাৎ বাজারে তেলের ঘাটতি দেখা দেয়ায় ক্ষোভ সাধারণ ভোক্তাদের। এমন অবস্তা বিরাজ করলেও তৎপরতা নেই প্রশাসনের।
গত দুদিন ধরে ঠাকুরগাঁওয়ের খুচরা বাজারগুলোতে সোয়াবিন তেলের চরম সংকট দেখা দিয়েছে। সকাল থেকে জেলা শহরের সবচেয়ে বড় খুচরা কালিবাড়ি বাজারে প্যাকেটজাত কিংবা খোলা তেল কোনটাই মিলছেনা বেশিরভাগ দোকানে।
দু একটি দোকানে পাওয়া গেলেও বেশি দরে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের। পাশাপাশি এক লিটার তেলের সাথে চিনি, ডাল, নুডুসসহ অন্যান্য পণ্য ক্রয়ে বাধ্য করছে ব্যবসায়ীরা।
ঈদের আগে হঠাৎ এমন পরিস্থিতিতে ক্ষোভ সাধারণ ভোক্তাদের। সিন্ডিকেট করেই বাজারে কৃত্রিম সংকট তেরি করছেন বলে অভিযোগ তাদের। আর ব্যবসায়ীরা দায় চাপাচ্ছেন ডিলারদের উপর।
সাধারণ ভোক্তারা জানান, বাজারে তেল নিতে এসে কয়েকটি দোকান ঘুরে তেল না পেয়ে হতাশ হয়েছি। দু একটি দোকানে তেল পাওয়া গেলেও অন্যান্য পণ্য ক্রয় ছাড়া তেল দিচ্ছেন না ব্যবসায়ীরা। এছাড়া দু লিটার ও ৫ লিটারের বোতল নেই কোন দোকানে। ঈদের আগে বাজারে এমন অবস্থার সৃস্টি হলেও নেই প্রশাসনিক তৎপরতা। আমরা চাই প্রশাসন বাজার ব্যবস্থাপনায় কাজ করবেন।
জেলা ব্যবসায়ী কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মামুন উর রশিদ তেল সংকটের কথা স্বীকার করে সংকট সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ চান তিনিসহ ব্যবসায়ীক নেতারা।
জেলার প্রায় আঠারো মানুষের মধ্যে জেলা শহরের দেড়লাখ মানুষের নিত্যপণ্য ক্রয়ের একমাত্র ভরসা সবচেয়ে বড় খুচরা কালিবাড়ি এ বাজার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com