মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy

তজুমদ্দিনে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ১৮৪ পরিবার | Manob Somoy

  • আপডেট টাইম : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ৩.১৪ পিএম
  • ৩২৬ বার পঠিত

 

 

এমএ হান্নান –  তজুমদ্দিন  প্রতিনিধি

মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদের বিশেষ উপহার হিসেবে তজুমুদ্দিনে ১৮৪ পরিবার ঘর পাচ্ছেন। আজ ২৬ এপ্রিল সারা দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবরের মাঝে পবিত্র ঈদের বিশেষ উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী এ-ই কার্যক্রমের উদ্ভোদন করবেন। ৩য় পর্যায়ে এই উপজেলায় ১৮৪ পরিবারের মধ্যে ৪৯ টি পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করা হবে। এ উপলক্ষ্যে ইউএনও মরিয়ম বেগম বিকেল সাড়ে ৪ টায় তজুমদ্দিন প্রেসক্লাবের সাংবাদিকদের ব্রিফিং করেন।

সুত্র জানায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নে ৮৩ টি, চাঁচড়া ইউনিয়নে ৭০টি এবং শম্ভুপুর ইউনিয়নে ৩১টি গৃহ নির্মাণ কাজ চলমান রয়েছে। এক্ষেত্রে ৭টি গৃহ খাস জমিতে নির্মাণ করা হয়েছে। বাকি ১৭৭টি গৃহ সরকারি জমি ক্রয় এবং বেসরকারিভাবে স্বেচ্ছায় দানের মাধ্যমে প্রাপ্ত জমিতে নির্মাণ করা হচ্ছে।

একই সাথে উপকারভোগী পরিবারের নিকট জমির কবুলিয়ত দলিল,  সার্টিফিকেট ও খতিয়ানসহ গৃহের চাবি হস্তান্তর করা হবে।

ইউএনও মরিয়ম বেগম বিকেল সাড়ে ৪টায় তার কার্যালয়ে তজুমদ্দিন প্রেসক্লাবের সাংবাদিকদের ব্রিফিং করে এসব তথ্য দেন। এসময় প্রেসক্লাবের সভাপতি রফিক সাদী, সাধারণ সম্পাদক এম নুরুন্নবী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম নয়ন, সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি গাজী আবদুল জলিল ও সাধারণ সম্পাদক সেলিম রেজাসহ অন্যান্য্রা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী পরিবারের মাঝে গৃহ হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। যা বিটিভি’র মাধ্যমে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হতে উপভোগ করা হবে। উপজেলা পর্যায়ের উক্ত অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য মহোদয় ভার্চুয়ালি সংযুক্ত হবার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান,  ভাইস চেয়ারম্যান ও সদস্যগণ, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ,  প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,  স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তাগণসহ উপকারভোগীগণ উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com