সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

লালমোহনে মাদ্রাসা শিক্ষক কে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ১০.৪২ এএম
  • ৩৬৮ বার পঠিত

 

এম সফিকুল ইসলাম :
ভোলার লালমোহন ভেদুরিয়া সেরাজিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার সিনিয়র আরবী প্রভাষক মাওলানা মো. বশির উল্যাহকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন লালমোহন উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে লালমোহন চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন করা হয়। বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন লালমোহন উপজেলা শাখার সভাপতি ও লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন লালমোহন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও চতলা হাসেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু জাফর, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন লালমোহন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন বিশ্বাস, সিনিয়র সহসভাপতি মাওঃ মো. হোসেন, ভেদুরিয়া সেরাজিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শফিউল্যাহ, দ্বীপশিখা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহীম হাওলাদার, বাংলাদেশ বেসরকারি তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের লালমোহন শাখার সভাপতি মো. শাহাবুদ্দিন মিয়া প্রমূখ।
মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে আপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইন অনুযায়ী প্রয়োজণীয় ব্যবস্থা নেয়ার দাবী জানান।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ জানান, মাদরাসা শিক্ষকের উপর হামলার প্রতিবাদে তার ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য বুধবার সকালে ভেদুরিয়া সেরাজিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সামনে সামান্য কথার কাটাকাটির জের ধরে এলাকার ছবিরুল হক, ফকরুল আলম লিটন, শাহে আলম, বজলু ও নান্নুর নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রভাষক মাওলানা মো. বশির উল্যাহকে বেদম প্রহার করে। পরে স্থানীয়রা বশির উল্যাহকে উদ্ধার করে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com