বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

সাংবাদিকের নামে অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন | Manob Somoy

  • আপডেট টাইম : রবিবার, ৩ এপ্রিল, ২০২২, ১০.১৫ এএম
  • ৪৪৬ বার পঠিত

লালমোহন প্রতিনিধিঃ

সাংবাদিকের নামে মিথ্যা, অপবাদ ও অপপ্রচার ফেসবুকসহ বিভিন্ন মিডিয়ায় ছড়ানোর প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন করেছে এক ব্যবসায়ী। শনিবার সন্ধ্যায় লালমোহন সাংবাদিক ইউনিয়ন সংবাদ সম্মেলনে লালমোহন পৌরসভা ১২নং ওয়ার্ডের বাসিন্দা বোরহান উদ্দিন দক্ষিণ বাসস্ট্যান্ডে আইচ ক্রিম বিক্রেতা ও আইচ ক্রিম ফ্যাক্টরির মালিক শরিফ বলেন, গতকাল শুক্রবার আমার আইচ ক্রিম ফ্যাক্টরিতে নিয়াজ মাহমুদ, মোরশেদ, রিয়াজ ও ইকবালসহ সাত-আট জন উপস্থিত হন। এর আগেও কে বা কাহারা আমার অবর্তমানে আমার ফ্যাক্টরিতে এসে হুমকি ধামকি ভয়ভীতি দেখিয়ে যায়। উনারা এসে আমাকে খুঁজে বের করে এবং বিভিন্ন কথা হয়। সাংবাদিক মিলি সিকদার ও তার স্বামী আমার দোকানে এসেছে বলে তারা আমাকে জানান। উনারাও নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেন। পরে উনারা আমাকে দিয়ে মিলি সিকদার ও তার স্বামীর বিরুদ্ধে কিছু কথা ভিডিও করে নেন। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। এ ঘটনার পরে মিলি ও তার স্বামী আমার দোকানে আসেন। এর আগে আমি কখনও আমার দোকানে আসতে দেখিনি। আমার থেকে যেসব কথা উনারা ভিডিও করে নিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট বক্তব্য। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এদিকে মিলি সিকদার জানান, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এরা এর আগেও ফেসবুকে আমি ও আমার স্বামী সাংবাদিক তামিমের নামে বিভিন্ন ধরনের মিথ্যা বানোয়াট বক্তব্য পোস্ট করে আমাদের সামাজিকভাবে হেয করেছে। আমাকে হুমকি ধামকি ভয়ভীতি দেখিয়ে হয়রানি করতে থাকে। এদের বিরুদ্ধে সাংবাদিক মিলি সিকদার বাদী হয়ে বোরহান উদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রভাষক মো. হারুন, যুগ্ম সম্পাদক আমির হোসেন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক নাইম, অর্থ সম্পাদক জসিম মাতব্বর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com