বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

সোনাগাজীতে জমি জমার বিরোধ নিয়ে সংঘর্ষ আহত-৩ থানায় মামলা | Manob Somoy

  • আপডেট টাইম : রবিবার, ২৭ মার্চ, ২০২২, ৩.০৩ পিএম
  • ৩৮২ বার পঠিত

 

সোনাগাজী প্রতিনিধি :

ফেনী জেলার সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বলি বাড়িতে জমি জমার বিরোধ নিয়ে সংঘর্ষ আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উক্ত ঘটনায় সোনাগাজী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। সোনাগাজী মডেল থানা পুলিশ ৩ জন আসামকে আটক করেন।

মামলার বাদী নুরুন নেছা লাইলী বলেন, আব্দুল হক, হোসেন আহমদ, আহসান উল্লাহ মিন্টু, জসিম উদ্দিন, হাজিরা খাতুন, নুরজাহান এদের সাথে বাড়িতে আমাদের জায়গা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। জমিটি দীর্ঘদিন আমাদের দখলকৃত রয়েছে এবং কিছুদিন আগে আমরা উক্ত জমিতে সরিষা চাষ করি গত ২৪/৩/২০২২ ইং তারিখে আমরা আমাদের সরিষা খেত দেখতে গেলে বিবাদী সবাই মিলে আমাদের পথ রোধ করে এলোপাতাড়ি মারপিট শুরু করে। অতর্কিত হামলা চালায় এবং চাপাতি দিয়ে মাথায় এলোপাতাড়ি কোপাতে থাকে, আমরা মাটিতে লুটিয়ে পড়লে তারা পা দিয়ে গলায় শ্বাসরোধ করে হত্যার উদ্দেশ্যে। এ সময় তারা আমাদের কাপড় চোপড় খুলে শ্রীলতাহানি চেষ্টা করে। পরবর্তীতে আমাদের শোরগোল চিৎকার শুনে বাড়ির ও আশেপাশের সকলে এগিয়ে এসে আমাদেরকে রক্ষা করে। এরই মধ্যে আমরা শারীরিকভাবে অনেক ক্ষতিগ্রস্থ হই। এই সময় আমাদের গলা থেকে স্বনের চেইন লুট করে নিয়ে যায়। বর্তমানে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছি।সোনাগাজী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয় মামলা নাম্বার ২১।

সোনাগাজী থানার অফিসার ইনচার্জ তাৎক্ষণিক ব্যবস্থা নিলে আসামিপক্ষের তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং কোর্টে প্রেরণ করেন।

৯নং নবাবপুর ইউনিয়ন এর ৩নং ওয়ার্ড নাজিরপুর থেকে নব নির্বাচিত মেম্বার ওমর ফারুক বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে সোনাগাজী মডেল থানা অফিসার্স ইনচার্জ যুগোপযোগী এবং কঠোর অবস্থান নেয়ায় সহজে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়। এজন্য আমি সোনাগাজী মডেল থানা সকল কর্মকর্তা সহ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তবে পরবর্তীতে যেন তার সঠিক বিচার পায় এই আশা করি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com