বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা :

ভালুকায় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা | Manob Somoy

  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২, ৪.০৯ পিএম
  • ৫৫৭ বার পঠিত

 

মোঃমিজানুর রহমান বাহার-  ভালুকা উপজেলা প্রতিনিধি:

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভোরে ভালুকা বাসস্ট্যান্ড শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভালুকা উপজেলা প্রশাসনসহ সকল শ্রেণি পেশার মানুষেরা শ্রদ্ধা নিবেদন করেছেন।

এর আগে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়।

এছাড়া সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, সম্মিলিত কুচকাওয়াজ, ছাত্রছাত্রীদের অংশ গ্রহণে সমাবেশ, পরিষদ হল রুমে চিত্রাংকন, রচনা ও কুইচ প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, হাসপাতাল, শিশুসদন ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া, প্রীত ক্রিকেট ম্যাচ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তিতে দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এসব কর্মসূচিতে স্থানীয় এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, ইউএনও সালমা খাতুন, পৌর মেয়র ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু ও ওসি কামাল হোসেনসহ উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com