বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

ডাকাত দলের প্রধান অন্যতম শীর্ষ ডাকাত কবির আহমেদ প্রকাশ কাইব্যা ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭ | Manob Somoy

  • আপডেট টাইম : বুধবার, ২৩ মার্চ, ২০২২, ১১.৫৭ এএম
  • ৪২৭ বার পঠিত

ডেস্ক নিউজ :

৬ টি ডাকাতি ও ৩ টি ধর্ষণ মামলাসহ মোট ১০ টি মামলার আসামি কাইব্যা ডাকাত দলের প্রধান অন্যতম শীর্ষ ডাকাত কবির আহমেদ প্রকাশ কাইব্যা ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭

১। র‌্যাব প্রতিষ্ঠারলগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস্য উদঘাটন,অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাব-৭ চট্টগ্রাম অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরনকারী ও প্রতারকদের গ্রেফতারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারন জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

২। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন ভাদালিয়া এলাকায় কবির আহমেদ@প্রকাশ কাইব্যা ডাকাত সহ আরও কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী একত্রিত হয়ে অপরাধ সংঘটনের জন্য সলাপরামর্শ ও প্রস্তুতি গ্রহণ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৩ মার্চ ২০২২ ইং তারিখ ০৩৪৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে ডাকাত দলের প্রধান কবির আহমেদ এর ঘর ঘেরাও করে আসামী ১। মোঃ কবির আহমেদ@প্রকাশ কাইব্যা (৫৫), পিতা- বজল আহম্মদ, সাং- উত্তল জলদী ভাদালিয়া, থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রামকে আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে এবং ঘর তল্লাশী করে টিনের ঘরের সিলিং এর উপর হতে একটি দেশীয় কাঠের বাটযুক্ত সচল থ্রি কোয়ার্টার গান, একটি শপিং ব্যাগের মধ্যে ২টি দেশীয় এলজি বন্দুক, এবং ০৪ রাউন্ড গুলিসহ আসামীকে গ্রেফতার করা হয়।

৩। উল্লেখ্য, কবির আহমেদ @প্রকাশ কাইব্যা ডাকাত বাঁশখালী খানাধীন উত্তর জলদী এলাকার অন্যতম মোস্ট ওয়ান্টেড অপরাধী। সে তার এলাকায় কুখ্যাত কাইব্যা ডাকাত হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ডাকাতি ও ধর্ষণের একাধিক মামলা রয়েছে। সে এবং তার দলের সন্ত্রাসীরা স্থানীয় লোকজনের মধ্যে ভীতি ও আতংক সৃষ্টি করে ডাকাতি, ধর্ষণ এবং বিভিন্ন অপকর্ম করত। উল্লেখ্য আসামী কবির আহমেদ@কাইব্যা ডাকাত এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ৬ টি ডাকাতি ও ৩ টি ধর্ষণ মামলাসহ মোট ১০ টি মামলা রয়েছে।

৪। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com