বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

অবৈধ করাতকল চালানোর অভিযোগ সাবেক মেম্বার দ্বীন ইসলামের বিরুদ্ধে | Manob Somoy

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২, ১১.২১ এএম
  • ৪৪৭ বার পঠিত

 

মিলি সিকদার :  বোরহানউদ্দিন

জেলার বোরহানউদ্দিন থানার কাচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার দ্বীন ইসলাম, তার এলাকায় দুর্দান্ত তান্ডব চালাচ্ছে। ইউপি নির্বাচনে হেরে তার মতিভ্রম হয়েছে, তথ্যসূত্রে জানা যায়, সদরঘাট এলাকায় একসময় তিনি শীর্ষ সন্ত্রাসী ছিলেন। এই সাবেক মেম্বার, সদরঘাট এলাকায় একসময় তিনি মদ ও নারীর ব্যবসা করত। সে সময় পুলিশের হাতে একাধিক বার আটক হয়েছে এই মেম্বার। এলাকায় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান দ্বীন ইসলাম ইয়াবা ব্যাবসার সাথে জড়িত।সম্প্রতি খোঁজ নিয়ে জানা যায় দ্বীন ইসলাম তার বাসার সামনে করাত কল চালায়।সরেজমিনে গিয়ে দেখা যায় তার করাত কলের কোন বৈধ কাগজপত্র নেই। সংবাদকর্মীরা তথ্যের ভিত্তিতে খোঁজ নিতে ঘটনাস্থলে গেলে দ্বীন ইসলাম মেম্বার উক্ত করাত কলের ব্যাপারে কোন তথ্য দিয়ে দিয়ে সহায়তা করেননি।বরং তিনি সংবাদকর্মীদের কে ৩০ জন লোক দিয়ে অবরুদ্ধ করে রাখেন। এবং সংবাদ কর্মীদের উপর অনেক চড়াও হয় এবং তাদের নামে মামলা দেওয়ার হুমকি প্রদান করেন। এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ডের মূলহোতা এই দ্বীন ইসলাম মেম্বার এর ডান হাত ইব্রাহিম হত্যার দুর্ধর্ষ খুনি জাহাঙ্গীর,ও মালেক গণমাধ্যমকর্মীদের কে হত্যার হুমকি দেন। দ্বীন ইসলামের ভাতিজা নিষাদ গণমাধ্যমকর্মীদের অনুমতি ছাড়াই তাদের ভিডিও ফুটেজে ধারণ করেন। এই দ্বীন ইলাম মেম্বার এলাকায় অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত।প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সে এলাকায় তার ক্ষমতার বিস্তার ঘটাচ্ছে আর নিজেকে পরিচয় দিচ্ছে বোরহানউদ্দিন থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদে তিনি আছেন তাকে কেউ কিছু করতে পারবে না।বোরহানউদ্দিন বনবিভাগের রেন্জ কর্মকর্তা আলাউদ্দিন বলেন, দ্বীন ইসলামের করাতকলের প্রয়োজনীয় কাগজপত্র নেই। আমরা এটিকে এর আগে উচ্ছেদের আওতায় এনেছিলাম। এরপরেও দ্বীন ইসলাম যদি করাত-কল চালায় আমরা এর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান সহ আইনানুগ ব্যবস্থা নিব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com