সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল

স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের সহায়তায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে অক্সিজেন জেনারেশন প্লান্ট স্থাপন | Manob Somoy

  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২, ৫.৩৪ এএম
  • ৩৫৫ বার পঠিত

বাবুল হোসেন বাবলা :  কোভিড কালীন সময়ে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল গুলোর মধ্যে মা ও শিশু হাসপাতাল সর্বপ্রথম করোনা রোগীদের স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল । যা চট্টগ্রামবাসী আজীবন স্মরণ রাখবে। অক্সিজেন সংকটে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো যখন নাজুক পরিস্থিতিতে রূপ ধারণ করেছিল ঐ সময়ে এ হাসপাতালটি চিকিৎসা দিতে পিছপা হয়নি।

ইতিমধ্যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল চালু করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি ক্যাথ ল্যাব সহ আরো নতুন নতুন চিকিৎসাসবা সংযোজন হতে যাচ্ছে যা নিঃসন্দেহে চট্টগ্রামবাসীর জন্য খুশির খবর। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পর এই হাসপাতালটি চিকিৎসাসবায় বড় অবদান রাখছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল দেশের অন্যতম সেরা হাসপাতাল হিসেবে রূপ নিবে। গত ৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নবনির্মিত ভবনে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের সহায়তায় স্থাপিত অক্সিজেন জেনারেশন প্লান্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে চেম্বার অব কমার্স প্রেসিডেন্ট মাহবুবুল আলম উপরোক্ত কথাগুলো বলেন। ক্যান্সার হাসপাতাল বিনির্মাণে তাঁর পারিবারিক আনোয়ারা আলম ফাউন্ডেশন থেকে ১ কোটি টাকা অনুদান প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন।

হাসপাতালে পরিচালনা পর্ষদের প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনষ্টিটিউট অব চাইল্ড হেলথ এর পরিচালক ও নিওনেটলজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ওয়াজির আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ষ্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসের ইজাজ বিজয়, হাসপাতালের পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট (ডোনার) সৈয়দ মোঃ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারি আলহাজ্ব মো: রেজাউল করিম আজাদ, ধন্যবাদ বক্তব্য রাখেন পরিচলনা পরিষদের সদস্য মোহাম্মদ আলমগীর পারভেজ।

এ সময় উপস্থিত ছিলেন, ষ্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনামুল হক, কান্ট্রি হেড বিটুপি দাশ চৌধুরী, এক্সিকিউটিভ ডাইরেক্টর শামিম ইকবাল, বিজনেস প্ল্যানিং ম্যানেজার আরমান আহমেদ শাহ সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়া চমাশিহার পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারী মোঃ আহসান উল্লাহ, মেম্বার ডাঃ ফজল করিম বাবুল, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, প্রধান প্রকৌশলী অনুরুপ চৌধুরী, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডাঃ এ কে এম আশরাফুল করিম সহ বিভিন্ন বিভাগের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ষ্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও বলেন, মা ও শিশু হাসপাতালের সাথে কাজ করতে পেরে আমরা গর্বিত। তিনি আরো বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এই অঞ্চলে মানুষের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশেষ করে করোনকালীন আপনাদের ভূমিকা ব্যাপক ভাবে প্রশংসিত হয়েছে। তিনি ভবিষ্যতেও ষ্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মা ও শিশু হাসপাতালের স্বাস্থ্যসেবায় যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের সম্পূর্ণ অর্থায়নে চমাশিহায় ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হলো অক্সিজেন জেনারেশন প্লান্ট। এর আগে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ নবনির্মিত অক্সিজেন জেনারেশন প্ল্যান্টটি ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনকোলজী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ শেফাতুজ্জাহান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com