সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল

তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসাথে ৯ ডাক্তারের যোগদান | Manob Somoy

  • আপডেট টাইম : বুধবার, ২ মার্চ, ২০২২, ৫.০০ এএম
  • ৫৪৯ বার পঠিত

 

নিজস্ব প্রতিনিধি :
ভোলার তজুমদ্দিনে ৩১ সয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সাথে নয় ডাক্তার যোগদান করেছেন। এতে উপজেলার দেড় লক্ষাধীক মানুষের চিকিৎসা সেবার উন্নতি ঘটবে বলে আশা করছে সাধারণ মানুষ।

হাসপাতাল সুত্রে জানা গেছে, ৩১ সয্যা বিশিষ্ট এ হাসপাতালটিতে প্রথম শ্রেনির ১৫ টি পদ থাকলেও নয়টি পদ শুন্য ছিলো। এমন অবস্থায় গত ফেব্রুয়ারি মাসে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রাকাশিত হয়। এরপর স্বাস্থ্যসেবা বিভাগ গত ২৩ ফেব্রুয়ারী এক আদেশে ৪২ তম বিসিএস হতে ৯জন মেডিকেল অফিসারকে এই হাসপাতালে পদায়ন করে। ২৮ ফেব্রুয়ারীর মধ্যে তাদের কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেয়া হয়।

 

এর প্রেক্ষিতে নির্ধারিত সময়ের শেষ দিনে যোগদান করেন ডাঃ মোঃ কামরুজ্জামান, ডাঃ শাহানা শারমিন, ডা: তাসমিয়া ইসলাম, ডা: তাহমিনা আক্তার ননী, ডাঃ জিজারিন তাসনিম, ডাঃ মোঃ রোমান মোল্লা, ডাঃ জান্নাতুন নাঈম, ডাঃ তানভীর আহমেদ লিপু, ডাঃ আব্দুল্লাহ আল মরতুজা।

এর ফলে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম শ্রেণীর (মেডিকেল অফিসার) কোন পদ শুন্য নেই। কিন্তু গত ফেব্রুয়ারিতে যোগদান করে ডাঃ নোমান সদর হাসপাতালে কোভিড ইউনিটে প্রেষণে চলে যান। অন্যদিকে এ মাসের দ্বিতীয় সপ্তাহে মেডিকেল অফিসার ডাঃ মরিয়ম বেগম ও ডাঃ নাছরিন ফাতেমা এমডি প্যাথেলজি কোর্সের জন্য চট্টগ্রাম মেডিকেলে যোগদান করবেন। সেক্ষেত্রে আবারও দুটি পদ শুন্যসহ তিন জন ডাক্তার কম থাকবে হাসপাতালে।

উল্লেখ্য, হাসপাতালটিতে দ্বিতীয় শ্রেনির ৩১ টি পদ থাকলেও শুন্য রয়েছে ১৭ টি পদ। তৃতীয় শ্রেনির ৮৫ টি পদের মধ্যে কর্মরত আছে মাত্র ৫৬ জন। চতুর্থ শ্রেনির ১৯ জনের মধ্যে আটটি পদই শুণ্য। এই পদ গুলোতেও লোকবল পদায়নের দাবী করেছে সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com